Wednesday, June 24, 2026

সিঁদুর বিক্রি’র প্রতিযোগিতা! ‘অপারেশন সিন্দুর’ নিয়ে প্রবন্ধ লিখে পুরস্কারের ঘোষণা বিজেপির

Date:

Share post:

অপারেশন সিন্দুর(Operation Sindoor) নিয়ে এবার রাজনীতি বিজেপির(BJP)। যে অভিযান চালিয়ে ভারতীয় সেনা শতাধিক জঙ্গিকে মেরেছিল, এবার সেই অপারেশন সিন্দুর(Operation Sindoor) নিয়ে প্রতিযোগিতা। জয়ী হলে রয়েছে মোটা টাকা অঙ্কের পুরস্কারও।

রবিবার প্রতিরক্ষা মন্ত্রক অপারেশন সিন্দুরের উপর প্রবন্ধ প্রতিযোগিতা ঘোষণা করেছে। এই প্রতিযোগিতা ১ জুন থেকে শুরু হয়ে চলবে ৩০ জুন পর্যন্ত। এক্স হ্যান্ডলে প্রতিরক্ষা মন্ত্রক ঘোষণা করেছে, প্রথম ৩ জন বিজেতা ১০ হাজার টাকা করে পুরস্কার পাবেন। পাশাপাশি দিল্লির লালকেল্লায় ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যোগদানের সুযোগ পাবেন। এই প্রবন্ধ প্রতিযোগিতায় মাত্র ২টি ভাষায় লেখার সুযোগ রয়েছে, হিন্দি এবং ইংরেজি।

গত ৭মে রাতে অপারেশন সিন্দুর অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়েছিল। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন পর্যটককে খুন করেছিল জঙ্গিরা। তার পাল্টা প্রত্যাঘাত করেছিল ভারত।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...