Sunday, June 7, 2026

গুজরাটের মাটিতে পঞ্জাবের ভাংড়া, মুম্বইকে উড়িয়ে ফাইনালে ‘বিরাট’ বধের লক্ষ্য শ্রেয়সদের

Date:

Share post:

চলতি মরশুমে নতুন আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন পেতে চলেছে ভারতীয় ক্রিকেট মহল। কোয়ালিফায়ার ওয়ানে থাকা দুই দল ফের একবার মুখোমুখি হতে চলেছে ফাইনালে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস (RCB vs PBKS)- দুই দল এর আগে কখনও আইপিএলের খেতাব জেতেনি। মঙ্গলবার (আগামী ৩ জুন) ইতিহাস গড়ে ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বিরাট-পাতিদাররা। আর সেখানেই দেখা হবে পুরনো প্রতিদ্বন্দ্বী পঞ্জাব কিংসের সঙ্গে। কাপ জেতার খিদে তাদেরও যে কম নয়। রবি থেকে শুরু সোমে শেষ, দুদিন ধরে একটা ম্যাচ খেলে দলকে একাই ফাইনালে তুলেছেন শ্রেয়স আইয়ার (Shreyash Iyer)। গতবার কলকাতা নাইট রাইডার্সকে জেতানোর পর এই মরশুমে প্রথমবারের জন্য পঞ্জাব কিংসকে কি আইপিএল উপহার দিতে পারবেন তিনি? পিকচার আভি বাকি হ্যায়। রবিবার বৃষ্টির কারণে আইপিএলের কোয়ালিফায়ার ২ শুরু হয় নির্ধারিত সময়ের ২ ঘণ্টা ১৫ মিনিট পর। মুম্বই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে সেই ম্যাচ জিতে ফাইনালে উঠল পঞ্জাব কিংস (Punjab Kings beat Mumbai Indians)। ফের একবার নিজের জাত জানালেন শ্রেয়স।

কোয়ালিফায়ারের প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে হেরে যাওয়ার পর আইয়ার বলেছিলেন, “লড়াই হেরেছি যুদ্ধ নয়”। আক্ষরিক অর্থেই যে তিনি সেই কথাকে মনে মনে বিশ্বাস করেছিলেন তার প্রমাণ মিলল রবিবারের ম্যাচে। রাত ৯.৪৫ মিনিটে যখন খেলা শুরু হয়, তখন মুম্বইয়ের ক্রিকেটারদের দেখা যায় স্বমেজাজে। প্রথমে ব্যাট করে রোহিত শর্মা (Rohit Sharma) শুরুতেই আউট হয়ে যান। জনি বেয়ারস্টো (৩৮) এবং তিলক বর্মা (৪৪) মিলে ৫১ রানের জুটি গড়েন। সূর্যকুমার যাদবও ৪৪ রান করেন। সব মিলিয়ে পঞ্জাব কিংসকে ২০৪ রানের টার্গেট দেয় পাঁচবারের চ্যাম্পিয়ন দল। মুম্বইয়ের বিরুদ্ধে এর আগে কোনও দল ২০০ রান তাড়া করে জিততে পারেনি। কিন্তু কথাতেই আছে ক্রিকেটে অসম্ভব বলে কিছু হয় না আর সেটাই সত্যি করে দেখাল প্রীতি জিন্টার দল। শ্রেয়স একা হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জেতালেন। ৮৭ রান করে অপরাজিত রইলেন আর বুঝিয়ে দিলেন যুদ্ধ এখনও শেষ হয়নি। এবার বিরাট বাহিনী বধের লক্ষ্য আইপিএলের অষ্টাদশ সিজনে ফাইনাল খেলতে নামবে পঞ্জাব কিংস।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...