Monday, April 13, 2026

গায়ে আরসিবির জার্সি মাথায় পাগড়ি, গেইলের পোশাক দেখে হৈচৈ

Date:

Share post:

ক্রিস গেইল(Chris Gayle) বরাবরই বর্ণময় একজন লোক। কিন্তু সেই তিনিই যখন মাঠে নামতেন কার্যত প্রতিপক্ষ বোলারদের বুক খানিকটা হলেও কাপত। তবে এখন তিনি অবসর নিয়েছেন। এবার আইপিএলের(IPL) ফাইনালের মঞ্চে উপস্থিত ক্রিস গেইল(Chris Gayle)। কিন্তু কাকে সমর্থন করছেন তিনি। প্রিয় বিরাট(Virat Kohli) নাকি শ্রেয়সের(Shreyas Iyer) পঞ্জাবকে। ক্রিস গেইলের(Chris Gayle) অদ্ভূত পোশাকে তা বোঝার উপায় নেই। গায়ে আরসিবির জার্সি, আবার মাথায় পঞ্জাবের জন্য পাগড়ি।

চেষ্টা করলেও বোধহয় কাউকেই পুরোপুরি সমর্থন করতে পারছেন না ইউনিভার্স বস। আইসলে আইপিএলের(IPL) মঞ্চে এই দুই ফ্র্যাঞ্চাইজির হয়েই তাঁর বহু স্মৃতি রয়েছে। আরসিবির হয়ে যেমন একের পর এক সেরা ইনিংস খেলেছেন। তেমনই পঞ্জাবের হয়েও বহু বিধ্বংসী ইনিংস খেলেছেন। এদিন সেই দুই দলই ফাইনালে মুখোমুখি। তাদের দেখতেই আহমেদাবাদে উপস্থিত ক্রিস গেইল।

সেখানে গেইলের সমর্থন কার দিকে সেটা নিয়েই সকলের কৌতূহল। প্রথম হোটেলে দেখে সকলেই ভেবেছিল যে বিরাটকেই বোধহয় সমর্থন করছেন তিনি। কারণ গেইলের গায়ে ছিল আরসিবির জার্সি। কিন্তু এরপরি দেখা যায় মাথায় আবার লাল রঙেরই একটা পাগড়িও রয়েছে ইউনিভার্স বসের। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই ভাইরাল।

ক্রিস গেইল এদিন দর্শকাসনে। তবে কোনও এক দলকে নয়, দুই দলই তাঁর প্রিয়, তাই তাদের দুজনকেই বোধহয় সমর্থন করছেন ক্রিস গেইল।

Related articles

ডিটেনশন ক্যাম্পে যাওয়ার চেয়ে মরণ শ্রেয়! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যু চাইলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা-সহ ছয় 

ভোটার তালিকায় নাম বাদ পড়ার আশঙ্কায় এবং নাগরিকত্ব হারানোর আতঙ্কে এ বার রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানালেন হুগলি...

নয়ডায় শ্রমিক বিক্ষোভ: পুলিশ কি বাংলায় গোয়েন্দাগিরি করছিল, কটাক্ষ অখিলেশের

শ্রমিকদের দাবি মেটাতে ব্যর্থ যোগী আদিত্যনাথের সরকার। শ্রমিক-বিক্ষোভে রণক্ষেত্র নয়ডা। এই পরিস্থিতিতে রাজ্য সামলাতে না পারলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে...

ভোটে জিতে ক্ষমতায় এসে তুলে দেব নাম: বাদুড়িয়ায় আশ্বাস অভিষেকের

এসআইআর করে বাংলার যে ৯০ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার বড় প্রভাব পড়েছে উত্তর...

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...