Sunday, June 21, 2026

মোবাইল চুরির অপবাদে কলকাতায় নাবালককে উল্টো ঝুলিয়ে মার, ভাইরাল ভিডিও 

Date:

Share post:

অমানবিকতার চরম নিদর্শন মহানগরীর বুকে। কলকাতায় (Kolkata) কাজ করতে এসে মোবাইল চুরির অপবাদ, ইসলামপুরের (Islampur) ছোঘড়িয়ার নাবালক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধরের অভিযোগ কারখানার মালিকের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, মারধরের ঘটনা ভিডিও করার পাশাপাশি কিশোরকে ইলেকট্রিক শক দেওয়ার মারাত্মক অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত মালিকের পরিবারের দাবি এতকিছু হয়নি। সামান্য ঠাট্টা ইয়ার্কি করার জন্য নাকি ভিডিও করা হয়েছিল। কোনও রকমের ইলেকট্রিক শক দেওয়া হয়নি বলেও জানিয়েছেন অভিযুক্ত কারখানার মালিকের স্ত্রী। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কিশোরের পরিবার অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি করেছে।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে এক কিশোরকে উপর থেকে উল্টো করে ঝুলিয়ে দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)। আক্রান্ত কিশোরের নাম শামসাদ আলি, বয়স ১৪ বছর। ঘটনার প্রসঙ্গে জানা গেছে, সোমবার ভিডিও ভাইরাল হলেও এই অমানবিক কাণ্ড ঘটেছে গত সপ্তাহের বৃহস্পতিবার। কিশোর যে কারখানায় কাজ করতেন সেদিন সেখানকার মালিকের মোবাইল ফোন চুরি হয়ে যায়। এরপরই শামসাদকে চুরির অপবাদ দিয়ে মারধর করা শুরু হয়। এই সময় মালিকের সঙ্গে আরও কয়েকজন ছিলেন বলে অভিযোগ। আক্রান্তের পরিবারের তরফে অভিযোগ পাওয়ার পর তদন্ত নেমেছে ইসলামপুর থানার পুলিশ।

 

Related articles

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...