Tuesday, April 7, 2026

দিল্লির রোহিণীতে ভেঙে পড়ল বহুতল, এলাকায় আতঙ্ক

Date:

Share post:

দিল্লিতে (Delhi) আচমকাই ভেঙে পড়ল বহুতল বাণিজ্যিক ভবন (High-rise Building)। ঘটনাটি ঘটেছে বুধবার রোহিণীর সেক্টর ৫ এলাকাতে। পুলিশ ও দমকল বাহিনী সূত্রের খবর, বাড়ির মধ্যে কমপক্ষে দু’জন আটকে আছে বলে শেষ পাওয়া খবরে প্রকাশ। তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে।

দমকল সূত্রের খবর, বাণিজ্যিক ভবনটিকে বহু সংস্থা অফিস ছিল। বুধবার বিকেল ৪টে নাগাদ বহুতলটি (High-rise Building) ভেঙে পড়ে। খবর পেয়েই দমকল বাহিনীর তরফে পাঁচ উদ্ধারকারী দল ঘটনাস্থলে আসে। শুরু হয় উদ্ধারের কাজ। দিল্লি পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও ঘটনাস্থলে পৌঁছয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছে। দমকল বাহিনীর তরফে জানানো হয়েছে যাতে আর কোনও রকম বিপদ না ঘটে সেই জন্যই বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে বাড়িটি ভেঙে পড়লো তা এখনও স্পষ্ট নয়।

আরও খবরগরুমারা-চাপরামারি ইকো সেনসিটিভ জোনে কড়া নজরদারি রাজ্যের, গঠিত হচ্ছে বিশেষ মনিটরিং সেল

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...