Friday, June 26, 2026

মালদহের যুবক খুনে কাকিমার পরে গ্রেফতার কাকা

Date:

Share post:

কাকিমার পরে এবার মালদহে (Maldah) যুবককে কাকাকে গ্রেফতার করল পুলিশ। ১৫ দিন নিখোঁজ থাকার পরে দক্ষিণ দিনাজপুরে (South Dinajpur) তপনের এক বাড়ি থেকে দেওয়ালে গাঁথা অবস্থায় মেলে সাদ্দাম নাদাব (Saddam Nadab) নামে ওই যুবকের দেহ। খুনের অভিযোগে প্রথমেই গ্রেফতার করা হয়েছিল মৃতের ‘কাকিমা’কে। এবার স্কুল শিক্ষককে গ্রেফতার করা হয়েছে।

১৮ মে থেকে নিখোঁজ ছিলেন মালদহের পুখুরিয়া থানা এলাকার নাদাব পাড়ার বাসিন্দা সাদ্দাম (Saddam Nadab)। থাকতেন ইংরেজবাজার শহরে কাকিমার বাড়িতে। পরিবারের তরফে ইংরেজবাজার থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। কিন্তু অনেক খুঁজেও যুবকের হদিস পাচ্ছিলেন না তদন্তকারীরা। অভিযোগ, কাকিমা মৌমিতা নাদাবের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। সেই সূত্র ধরে বিয়ে করতে চাইছিলেন তিনি। কিন্তু নারাজ ছিলেন কাকিমা। অভিযোগের ভিত্তিতে পুলিশ মৌমিতাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। দীর্ঘ জেরায় খুনের কথা স্বীকার করে নেন মহিলা। জানান, সাদ্দামের দেহ পুঁতে রাখা আছে তপনে তাঁর বাবার বাড়িতে। এর পরেই মৌমিতাকে গ্রেফতার করে পুলিশ। আটক করে তাঁর স্কুল শিক্ষক স্বামীকেও। জেরার পরে তপনের ওই বাড়ি থেকে দেওয়ালে গাঁথা অবস্থায় মেলে সাদ্দামের দেহ।

পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, সাদ্দামের শরীরে ধারাল অস্ত্রের ধারাল আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। খুনের ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে বলেও জানিয়েছেন তিনি।
আরও খবরবড় সাফল্য! ছত্তিশগড়ের জঙ্গলে খতম শীর্ষ মাওবাদী কমান্ডার সুধাকর

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...