Wednesday, June 17, 2026

দেশে কোভিড রোগীর সংখ্যা ৫ হাজার পার! একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত কেরালায়

Date:

Share post:

দেশে বাড়ছে কোভিড ১৯ (Covid 19) ভাইরাসের দাপট। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Union Health Ministry) দেওয়া রিপোর্ট বলছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে ৫ হাজার ৩৬৪। একদিনে মৃত ৪। সংক্রমণের নিরিখে প্রথমে রয়েছে কেরালা (Kerala), মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯-এ। একদিনে নতুন করে সংক্রমিত ১৯২ জন।

কোভিডের নয়া ভ্যারিয়েন্ট দেশ জুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। যদিও চিকিৎসকরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। গত একদিনে গুজরাটে ১০৭ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। মোদি রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬১৫। এই মুহূর্তে বাংলা এবং দিল্লিতে যথাক্রমে ৫৯৬ এবং ৫৬২ জন সক্রিয় কোভিড রোগী রয়েছেন। একদিকে যেমন সংক্রমণ বাড়ছে পাশাপাশি সুস্থতার হারও আগের থেকে বেড়েছে। এখনও পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৪৭ শতাংশ রোগী সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। পরিস্থিতির দিকে নজর রাখছে স্বাস্থ্যমন্ত্রক।

 

Related articles

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...

তৃণমূল-সব বিরোধীদের দাবিকে মান্যতা! রেলের নোটিশে ব্রেক: নির্দেশ হাই কোর্টের

তৃণমূল-সহ বিরোধীদলের দাবিতেই মান্যতা। রেলের হকার উচ্ছেদ সংক্রান্ত ২৫টি মামলার শুনানিতে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta...

পুলিশের হৃত গৌরব ফেরাতে প্রশিক্ষণে জোর: মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে RRU-এর সঙ্গে MOU স্বাক্ষর রাজ্যের

রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে রাষ্ট্রীয় রক্ষা বিশ্ববিদ্যালয়ের (RRU) সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর...

ভাঙন-বন্যা রুখতে প্রয়োজন আর্থিক সাহায্য, কেন্দ্রকে চিঠি নবান্নের

‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রতিশ্রুতি ছিল, দিল্লি আর নবান্ন(Nabnna) একসঙ্গে চললে উন্নয়নের পথে কোনও বাধা থাকবে না। কিন্তু ক্ষমতার...