Tuesday, March 10, 2026

শুরু বিজেপির মুষলপর্ব! দক্ষিণ কলকাতায় চরমে পৌঁছল বিদ্রোহ 

Date:

Share post:

বিজেপিতে শুরু হয়ে গিয়েছে মুষলপর্ব। দক্ষিণ কলকাতায় বিজেপিতে গোষ্ঠীকোন্দল সম্প্রতি চরম আকার নিয়েছে। বিজেপিকে এখন দূরবীণ দিয়ে খুঁজতে হয়, তারপর জেলার নেতারা যে দ্বন্দ্বে মেতেছেন, তাতে আগামী দিনে বিজেপি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে বাংলায়।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে বিজেপি নেতাদের নিশানা করেন রাকেশ সিং। সঠিক সময় এলেই তিনি ‘ব্রহ্মস’ ছুঁড়বেন বলে হুমকিও দিয়ে রাখেন। নাম না করে দলের শীর্ষনেতাদের বিরুদ্ধে তোপ দাগেন। এক এক করে ঘুষ খাওয়া থেকে শুরু করে বেআইনি পথে ফ্ল্যাট-জমি কেনার কথায় হাটে হাঁড়ি ভেঙে দেন। এই ঘটনায় লঙ্কাকাণ্ড বেধেছে বিজেপির অন্দরে।

বিজেপির আদি-নব্যরা জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যর বিরুদ্ধে একরাশ অভিযোগ জানিয়েছে। বঞ্চনার অভিযোগে বিক্ষুব্ধরা চড়াও পর্যন্ত হয়েছেন সভাপতি অনুপমের বিরুদ্ধে। মারধর থেকে শুরু করে মুখে কালিও লেপে দেওয়া হয় তাঁর। তারপরও জেলা সভাপতি পদে বহাল সেই নেতা। তাতেই ক্ষোভ উত্তরোত্তর বাড়তে থাকে। তা এবার ঝড় হয়ে ছারখার করতে শুরু করেছে বিজেপিকে। এই দক্ষিণ কলকাতায় গদ্দারকে মিটিং করতে নন্দীগ্রাম থেকে লোক আনতে হয়। এবার অন্দরের কোন্দন আরও মারাত্মক রূপ নিয়েছে। রাকেশ সিং-সহ অনেকেই ক্ষুব্ধ। বিক্ষোভর ভয়ে দলের কর্মসূচিঅন্যত্র সরাতে পর্যন্ত হচ্ছে। তা সত্ত্বেও কর্মসূচির মাঝে ধস্তাধস্তি-হাতাহাতিও রোখা সম্ভব হয়নি বিজেপির। এরই মধ্যে বিক্ষুব্ধ রাকেশ সিং সম্প্রতি ফেসবুক লাইভে বিস্ফোরক হন। বলেন, আমি কলকাতা থেকে ২৫০ কিলোমিটার দূরে আছি। কিন্তু রটানো হচ্ছে, বিজেপির কর্মসূচিতে রাকেশ সিংহের লোকজন গিয়ে গোলমাল করবে। আমার ঝামেলা করার দরকার হলে, বুক বাজিয়ে করব। এমন ব্রহ্মস মারব যে, দুনিয়া মনে রাখবে। তার জন্য যদি আজীবন কারাবাস হয়, হবে।

আরও পড়ুন – ভর্তুকি নেবেন না ডিলাররা! রেশন গ্রাহকদের ঘরে ঘরে পৌঁছবে জগন্নাথদেবের মহাপ্রসাদ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

পপ তারকা রিহানার বাড়িতে হামলা! চলল কয়েক রাউন্ড গুলি, চাঞ্চল্য হলিউডে

হলিউড গায়িকা রিহানাকে (Pop Singer Rihanna )খুনের চেষ্টা! গায়িকার লস অ্যাঞ্জেলসের বাড়িতে হামলা, ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও...

বিশ্বকাপ জিতেই বিয়ে, ছোটবেলার বান্ধবীর সঙ্গেই জীবনের পার্টনারশিপে কুলদীপ

টি২০ বিশ্বকাপ জয়ের পরই জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।ছোটবেলার বান্ধবী বংশিকার(Vanshika)...

১০লক্ষের বেশি ভোটার-সমস্যা সমাধান: কমিশনের নিয়মে সমস্যায় বিচার বিভাগ, সুপ্রিম-পর্যবেক্ষণ

বিচার বিভাগের কাজের উপর কোনও প্রশ্ন তোলা নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের। এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন...

অভিনন্দন বার্তার সঙ্গে আর্থিক পুরস্কার, বোর্ড থেকে কত টাকা পাচ্ছেন সূর্যরা?

টি২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup)ভারতীয় দলের জন্য রেকর্ড অঙ্কের  পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই(BCCI)।  ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ...