Wednesday, June 10, 2026

বাংলাদেশ থেকে অনুপ্রবেশ আগরতলায়! বিজেপির ব্যর্থতায় তোপ তৃণমূলের

Date:

Share post:

সীমান্ত রক্ষায় ব্যর্থ অমিত শাহর বিএসএফ (BSF)। তার জেরে বারবার বাংলায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরছে বাংলরা পুলিশ। তা সত্ত্বেও হুঁশ ফিরছে না বিএসএফ-এর। অথচ বাংলার নামেই কুৎসার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। এবার সেই বিজেপির রাজ্য ত্রিপুরাতেই (Tripura) চার বাংলাদেশি অনুপ্রবেশকারীকে (illegal immigrants) গ্রেফতার করল রেল পুলিশ। সেখানেই বাংলার শাসকদল তৃণমূলের দাবি, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হলেই সেটা বিজেপির ব্যর্থতা, এটাই প্রমাণিত।

বাংলাদেশের অশান্ত পরিস্থিতির সময়েও দেখা গিয়েছিল বিজেপি শাসিত ত্রিপুরা-বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করেছে বাংলাদেশি নাগরিকরা। আবার ট্রেনে করে দিল্লি যাওয়ারও পরিকল্পনা ছিল তাদের। ফের একবার সেই একই ছবি আগরতলায়। শনিবার আগরতলা (Agartala) স্টেশন থেকে চার সন্দেহভাজনকে গ্রেফতার করে আরপিএফ (RPF)। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা অবৈধভাবে (illegal immigrants) ভারতে প্রবেশ করে। আগরতলা থেকে ট্রেন ধরে তারা দিল্লি যাওয়ার চেষ্টা করছিল বলে জানায় জেরায়। ধৃত চারজনের নাম- মহম্মদ বিলাল, সালমা বেগম ও তাঁদের দুই নাবালক সন্তান।

একইভাবে বাংলা-বাংলাদেশ সীমান্ত দিয়েও ক্রমাগত বাংলায় অনুপ্রবেশ করছে বাংলাদেশি নাগরিকরা। আর সীমান্ত রক্ষায় ব্যর্থ বিএসএফ-এর (BSF) দোষ বাংলার ঘাড়ে চাপানোর চেষ্টা চালাচ্ছে বিজেপির নেতারা। সম্প্রতি কাকদ্বীপে এক ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে যিনি বাংলাদেশের বাসিন্দা বলে অভিযোগ। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে যাকে দেখা গিয়েছে বলে একশ্রেণির দাবি। সেখানেই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের প্রশ্ন, শুধু বাংলা নয়, কদিন আগে ত্রিপুরায় (Tripura) ধরা পড়েছে। আবার আগরতলায় (Agartala) রেলস্টেশন থেকে চারজনকে ধরেছে। তারা ত্রিপুরায় ঢুকেছে। সেখান থেকে তারা অন্যদিকে যাওয়ার জন্য আবার ট্রেন ধরছিল। চারজনই বাংলাদেশ থেকে ঢুকেছে। কী করে ঢুকল? বাংলাদেশ থেকে যদি ঢুকতে হয় বিএসএফ কী করছিল? ত্রিপুরা তো বিজেপির রাজ্য। সীমান্ত দিয়ে ঢুকছে এটাই বিজেপির ব্যর্থতা।

Related articles

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল-অভিষেক বৈঠক

তৃণমূলকে কংগ্রেসে ফিরতে প্রস্তাব? রাজধানীর রাজনীতিতে এই নিয়ে তুমুল চর্চার মধ্যেই লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi)...

POK-তে জনতার কণ্ঠরোধ! শতাধিক মানুষের মৃত্যু

খাবার-দাবারের দাম আগুন। বিদ্যুতের ঘাটতি। নেই চাকরি-বাকরি। তার উপর জুড়েছে আগামী ২৭ জুলাই হতে চলা ভোটের আগে অসন্তোষ।...

একাধিক অভিযোগ! এবার জালে প্রাক্তন মেয়র পারিষদ স্বপন সমাদ্দার

কলকাতা পুরসভায় কাউন্সিলরদের গ্রেফতারির ধারা অব্যাহত। এবার পুলিশি জালে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ তথা ৫৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল...

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...