Tuesday, March 17, 2026

রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না! অগ্নিমিত্রাকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না- বিধানসভায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের (Agnimitra Paul) আক্রমণের পাল্টা ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, বিধানসভায় অপারেশন সিন্দুর (Operation Sindoor) প্রসঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী বক্তব্যে টিপ্পনি কাটেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা। পাল্টা তীব্র কটাক্ষ করে মমতা বলেন, “আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না“।

এদিন বিধানসভায় অপারেশন সিন্দুর নিয়ে সেনাবাহিনীর অভিযানের সাফল্যের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। তখন মুখ্যমন্ত্রীকে টিপ্পনি কেটে অগ্নিমিত্রা (Agnimitra Paul) বলেন, “আপনি তো পহেলগামের ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন!“ এর উত্তরে চাঁছাছোলা ভাষায় অগ্নিমিত্রাকে ধুয়ে দেন মুখ্যমন্ত্রী। বলেন, “পহেলগাম নিয়ে বেশ করেছিলাম বলেছিলাম, আপনি পলিটিক্স বোঝেন না। ফ্যাশন বোঝেন শুধু। দু’দিন হল পলিটিক্সে এসেছেন। আপনি ফ্যাশন নিয়ে কথা বললে শুনব, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না”।
আরও খবরপহেলগাম হামলা নিরাপত্তার ব্যর্থতা, সুযোগ ছিল POK দখল করার: বিধানসভায় মোদি সরকারকে তোপ মুখ্যমন্ত্রীর

ক্ষোভ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, “সামান্য ভদ্রতা জানে না এরা, সামান্য সৌজন্য জানেন না”। পাল্টা অগ্নিমিত্রা বলেন, “অবশ্যই বলব”। তখন মমতা বলেন, “আপনি বেশি কথা বলবেন, আপনার কীর্তিকলাপ সব জানা আছে, সেটা আর নাই বা বললাম!” এই সময় চিৎকার করে বিরোধী দলনেতা জানালেন মমতা বলেন, অপদার্থ বিজেপি দেশের সর্বনাশ করছে।

spot_img

Related articles

ভোটের দিনে পরীক্ষা স্থগিত, সিইউ-র সূচিতে বদল

প্রথম দফার ভোটের দিন পরীক্ষার সূচিতে বদল আনতে বাধ্য হল কলকাতা বিশ্ববিদ্যালয়। ২২, ২৩ ও ২৪ এপ্রিল নির্ধারিত...

নজিরবিহীন নজরদারি, দিল্লি থেকে আসা ১,১১১ পর্যবেক্ষকের তালিকায় শীর্ষে বাংলা

অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার কোমর বেঁধে নামছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্য ও একটি কেন্দ্রশাসিত...

কেওড়াতলাতেও দাঁড় করিয়ে দিয়েছিলেন! তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরেই নেট নাগরিকদের খোঁচা ইমনের

তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে নেটজনতার জল্পনার জবাব দিলেন গায়িকা ইমন চট্টোপাধ্যায়...

IPL: অধিনায়ক রাহানেতেই আস্থা, বুধেই মহড়া শুরু নাইটদের

বুধবার থেকেই আইপিএলের(IPL) প্রস্তুতি শুরু করছে কেকেআর(KKR)। চলতি মরশুমেও অজিঙ্ক রাহানের উপরই অধিনায়কত্বের দায়িত্ব দিলেন কেকেআর(KKR) থিঙ্ক ট্যাঙ্ক।...