Monday, March 30, 2026

এসির তাপমাত্রাও নিয়ন্ত্রণ করবে বিজেপি! দৈনন্দিন জীবনে অহেতুক হস্তক্ষেপে সরব তৃণমূল

Date:

Share post:

দেশের মানুষ কি খাবে কি পরবে তার ওপর একাধিক নিয়ন্ত্রণ চালু করার চেষ্টা করেছিল বিজেপির বিভিন্ন এলাকার নেতা নেত্রীরা। এবার কোন তাপমাত্রায় থাকবে মানুষ তাও নিয়ন্ত্রণ করে দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার। এসির (AC) নূন্যতম ও সর্বোচ্চ তাপমাত্রা ২০ থেকে ২৮ থাকবে, একেবারে এয়ারকন্ডিশনিং মেশিন সংস্থা থেকেই তা নির্দিষ্ট হয়ে যাবে। এবং তা হবে কেন্দ্রের মন্ত্রকের নির্দেশে। কেন্দ্রীয় মন্ত্রী মনোয়ার লাল খট্টরের (Manohar Lal Khattar) এই বক্তব্যের প্রতিবাদ বাংলার শাসক দল তৃণমূলের।

এবার থেকে এয়ারকন্ডিশনিং (AC) মেশিনের তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গোটা দেশের সব এলাকা নির্বিশেষে এসি প্রস্তুতকারী সংস্থাগুলিকে এই মর্মের নির্দেশ জারি করতে চলেছে কেন্দ্রের আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক (Ministry of Housing and Urban Development), জানালেন মন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar)। মন্ত্রীর যুক্তি বিদ্যুতের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় সরকার প্রথম এই ধরনের পরীক্ষা চালাতে চলেছে। এর ফলে গোটা দেশে একই তাপমাত্রা বজায় রাখার প্রথম উদ্যোগ নেওয়া হচ্ছে।

কেন্দ্রের মন্ত্রীর আশ্চর্যজনক এই দাবীতে সরব তৃণমূল সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale)। গোটা পরিকল্পনাকে ‘বোকামি’ (foolish) বলে দাবি করেন তিনি। সাকেতের অভিযোগ, এর অর্থ হল এই সীমার বাইরে তাপমাত্রা আপনি কমাতে বা বাড়াতে পারবেন না। এই নতুন নিয়মের সব থেকে বড় সমস্যা হল এটি লাগু হবে গৃহস্থ বাড়ি থেকে সব ধরনের এলাকা, এমনকি গাড়ির ক্ষেত্রেও।

এই নিয়মকে ‘বোকা’ বলার দুটি কারণ তিনি তুলে ধরেন সাকেত (Saket Gokhale)। প্রথমত, যখন গরমে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করে তখন সাধারণত এসি (AC) ভীষণ কম তাপমাত্রায় চালাতে হয়, যাতে ভয়ংকর উত্তপ্ত হয়ে যাওয়া কোনও ঘর দ্রুত ঠান্ডা করা সম্ভব হয়। দ্বিতীয়ত, এই নিয়মে আর্দ্রতার (humidity) কথা বলাই হয়নি, যা মূলত তাপমাত্রা বৃদ্ধিতে বড় কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে যদি সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি করাও হয় তাহলে আর্দ্রতার কারণেই তার থেকে অনেক বেশি গরম বোধ করতে হয়।

স্বৈরাচারী মোদি সরকারের আরও এক পদক্ষেপকে কটাক্ষ করে সাকেত বলেন, মানুষের দৈনন্দিন জীবনযাত্রাকে বিনা কারণে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে মোদি সরকারের এই পদক্ষেপ আরও একটি উদাহরণ। যেখানে দেশে বিভিন্ন এলাকায় আমরা ক্রমশই তাপপ্রবাহের ঘটনা দেখতে পাচ্ছি সেখানেও সরকার এসির মেশিনের উপরে ২৮ শতাংশ জিএসটি (GST) বসাচ্ছে, এসিকে একটি বিলাসবহুল দ্রব্য হিসাবে দেখিয়ে। এই অযৌক্তিক নিয়মের পাল্টা মন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানান সাকেত।

Related articles

১৮ লক্ষ নাম বাদ পড়ার ইঙ্গিত! চতুর্থ সাপ্লিমেন্টারি তালিকা ঘিরে তুঙ্গে জল্পনা 

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার গতিপ্রকৃতি নিয়ে ফের চর্চা শুরু হল প্রশাসনিক ও রাজনৈতিক মহলে। রবিবার এই...

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...