Tuesday, March 31, 2026

গরম সীমা ছাড়াবে বুধে! স্বস্তি কবে, কী জানাচ্ছে আবহাওয়া দফতর

Date:

Share post:

তাপমাত্রার পারদ ছোঁবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার এমনই সতর্কতা আবহাওয়া দফতরের। তবে তার থেকেও বড় দুঃসংবাদ আর্দ্রতা (humidity) জনিত অস্বস্তি নিয়ে। বুধবার দিনভর গরমে নাজেহাল হবে দক্ষিণের জেলা গুলি। তবে উত্তরে হালকা বৃষ্টির পূর্বাভাস (rain forecast) বুধবার থেকে। যদিও এর মধ্যে বঙ্গে বর্ষা (monsoon) প্রবেশের সময় আরও পিছিয়ে যাওয়ারই পূর্বাভাস আবহাওয়া দফতরের।

প্রবল দাবদহের সঙ্গে আর্দ্রতা (humidity) জনিত সমস্যায় বুধবার ভুগবে দক্ষিণের জেলাগুলি। পশ্চিমের জেলাগুলিতে অবশ্য শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস (heat wave) রয়েছে। তবে বুধবার রাত থেকে আবহাওয়ার পরিবর্তনের হালকা ইঙ্গিত পাওয়া গিয়েছে। কিছু জেলায় ঝোড়ো হাওয়ার সঙ্গে হালকা বৃষ্টি পূর্বাভাস রয়েছে।

দক্ষিণের জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে গরমের (heat wave) প্রভাব বেড়েছিল উত্তরের জেলাগুলিতেও। যদিও মঙ্গলবার থেকে সেখানে আবহাওয়ার কিছুটা বদল হয়েছে। মঙ্গলবার দার্জিলিং এ হালকা বৃষ্টিও হয়েছে। বুধবার থেকে ৫ জেলায় – দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস (rain forecast) রয়েছে।

দক্ষিণের জেলাগুলির সঙ্গে আর্দ্রতা জনিত সমস্যায় ভুগবে শহর কলকাতা। তবে বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তনেরও ইঙ্গিত মিলেছে। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শনিবার পর্যন্ত। ১৪ই জুন পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের সঙ্গে বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা।

Related articles

বর্ডার-গাভাসকর ট্রফিতে বঞ্চিত ইডেন, মুখ খুললেন সৌরভ

বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2027) ব্রাত্য কলকাতা। ঐতিহ্যের ইডেনে(Eden) শেষবার ২০০১ সালে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট হয়েছিল। ঘরের মাঠে...

বহিরাগত দিয়ে বাংলার ভোট দখলের ছক বিজেপির! তীব্র আক্রমণ মমতার, ফের জ্ঞানেশ কুমারকে কড়া চিঠি

বাইরে থেকে লোক এনে বাংলায় ভোট দখল চাইছে বিজেপি। তাতে মদত দিচ্ছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলে সোমবার,...

তারকার অভাব, তৃণমূলের ‘প্রাক্তনী’ লিয়েন্ডারকে দলে টানল বিজেপি

বাংলায় ভোটের আগে বিজেপির (BJP) চমকের রাজনীতি অব্যাহত। এবার যোগ দিলেন তৃণমূলের নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার পেজ(Leander Paes)।মঙ্গলবার নয়া...

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...