Wednesday, June 24, 2026

দিঘার জগন্নাথ ধামে রথযাত্রা পালনের প্রস্তুতি, শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২৭ জুন প্রথমবার দিঘার জগন্নাথ ধামে রথযাত্রা (Rath Yatra) পালন। এই উপলক্ষে সৈকত নগরীতে লক্ষ লক্ষ ভক্ত সমাগমের সম্ভাবনা। সেই মত প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। দিঘার (Digha) রথযাত্রা সর্বাঙ্গ সুন্দর করতে বৃহস্পতিবার নবান্নে প্রস্তুতি বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৈঠকে ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, রাজ্য পুলিশের ডিজি, পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা, ছিলেন ইসকনের প্রতিনিধিরাও।

দিঘায় অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। তিথি মেনে বুধবার হয় স্নানযাত্রা। তুমুল উন্মাদনা ছিল পূণ্যার্থীর মধ্যে। এবার সকলের নজর রয়েছে দিঘার দিকে। নবনির্মিত জগন্নাথ মন্দিরে প্রথমবার বিশাল রথযাত্রা (Rath Yatra) আয়োজিত হবে। তৈরি হয়েছে ৩৬ চাকার তিনটি রথ। মাসির বাড়ির উদ্দেশে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা।

লক্ষ ভক্তের ভিড় সামাল দিতে চলছে টানা পরিকল্পনা। নিরাপত্তা, পরিছন্নতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ির পর্যন্ত রাস্তার দুধারে বৈদ্যুতিন তার, গাছের ডাল, অন্যান্য জিনিসপত্র যা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, তা সরিয়ে দেওয়া হয়েছে। নির্বিঘ্ন উৎসবই সরকারের মূল লক্ষ্য।

সকলেই যাতে জগন্নাথ দেবকে দর্শন করতে পারেন সেই ব্যবস্থাও করা হবে। জানা গিয়েছে, ওই দিন মুখ্যমন্ত্রী নিজেও সেখানে থাকবেন। সকল পুণ্যার্থীর নিরাপত্তার কথা মাথায় রেখে রথ টানার সময় ঠিক করা হবে। রথের দড়ি সকলেই ছুঁতে পারবেন। তবে নিরাপত্তা সংক্রান্ত কারণে নির্দিষ্ট সংখ্যক ভলান্টিয়ার এবং সাধু-সন্তরাই রথের দড়ি টানবেন।

রথযাত্রার উৎসব ঘিরে প্রশাসনের ধারণা প্রায় দু লক্ষ মানুষ উপস্থিত হবে দিঘায়। নিরাপত্তা ব্যবস্থা তাই করা হবে আটোসাটো মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ কোন সন্ত্রাসবাদী যেন সেই সময় কোন অঘটন না ঘটায়। পুলিশের ড্রোন ছাড়া অন্য কোন ড্রোন যেন আকাশে না ওড়ে ।সেই সঙ্গে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এই সুযোগে হোটেলের ভাড়া কেউ কেউ তিন গুণ চার গুণ বাড়িয়ে নিচ্ছে। এটা চলবে না জেলা প্রশাসন এবং পর্যটন দফতরকে তার স্পষ্ট বার্তা হোটেল ভাড়া বা গাড়ি ভাড়া কোনটাই যেন বাড়ানো যাবে না। রথের সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থাকবেন। সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ প্রভুর রথের যাবার রাস্তা পরিষ্কার করে দেওয়ার দায়িত্ব নেবেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের মতো পুরো রথযাত্রা উৎসবে দিঘায় দায়িত্বে থাকবেন মন্ত্রী পুলক রায়। অরূপ বিশ্বাস ,স্নেহাশীষ চক্রবর্তী, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুজিত বসু।

আরও খবরপুরীতে খুন জগন্নাথ মন্দিরের সেবায়েত, ঘনাচ্ছে রহস্য

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...