Wednesday, June 24, 2026

প্রাক্তন ভারতীয় কোচের প্রথম একাদশে অভিমন্যু ঈশ্বরণ

Date:

Share post:

আগামী ২০ জুন ইংল্যান্ডের(England) বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামবে ভারত(India Cricket Team)। সেখানেই ভারতের প্রথম একাদশ কী হবে তা নিয়েই এখন চর্চা তুঙ্গে। এমন পরিস্থিতিতেই ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ বেছে নিলেন নিজের পছন্দের একাদশ। সেখানেই তিন নম্বর পজিশনে তিনি অভিমন্যু ঈশ্বরণকেই(Abhimanyu Easwaran) রাখার পরামর্শ দিচ্ছেন। একইসঙ্গে সঞ্জয় বাঙ্গারের(Sanjay Bangar) মতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম একাদশে শার্দূল ঠাকুরকে(Shardul Thakur) না রাখারই বার্তা দিয়েছেন তিনি।

ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ভারতীয়-এ দলের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ(Abhimanyu Easwaran)। সেই কথা মাথায় রেখেই তাঁকে তিন নম্বর পজিশনে খেলানোর পরামর্শ দিচ্ছেন ভারতীয় দলের এই প্রাক্তন ব্যাটিং কোচ। সেঞ্চুরী না পেলেও, গুরুত্বপূর্ণ সময়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন বাংলার এই ক্রিকেটার।

একইসঙ্গে তিনি এই দলে শার্দূল ঠাকুরকে না রাখার বার্তাও দিয়েছেন বাঙ্গার। কেন তিনি এমন বলছেন সেই কথাও জানিয়েছেন সঞ্জয় বাঙ্গার। এরপরই ভারতের প্রথম একাদশও বেছে দিয়েছেন তিনি। সঞ্জয় বাঙ্গার(Sanjay Bangar) জানিয়েছেন, “আমার প্রথম একাদশ হল যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ তিন নম্বর পজিশনে। শুভমন গিল চার নম্বরে, ঋষভ পন্থ পাঁচ নম্বরে এবং করুন নায়ার ৬ নম্বর পজিশনে। নীতিশ কুমার রেড্ডি সাত নম্বর পজিশন এবং কুলদীপ যাদব ৮ নম্বর পজিশনে। আর তিনজন সিমার হিসাবে খেলবেন জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং মহম্মদ সিরাজ”।

শার্দূল ঠাকুরকে(Shardul Thakur) ভারতীয় দলের প্রথং একাদশে না রাখারই বার্তা দিয়েছেন সঞ্জয় বাঙ্গার। তাঁর মতে শার্দূলের থেকে ব্যাটিং এবং বোলিং দুটোই একভাবে পাওয়া সম্ভব নয়।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...