Sunday, June 7, 2026

মা অসুস্থ, দেশে ফিরে এলেন গম্ভীর

Date:

Share post:

ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ শুরু হতে আর এক সপ্তাহ বাকি রয়েছে। কিন্তু তার আগেই দেশে ফিরে এলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর(Gautam Gambhir)। গত বৃহস্পতিবারই হঠাৎ দেশে ফিরে আসার সিদ্ধান্ত নেনন গৌতম গম্ভীর। না ভারতীয় দলের কিংবা বোর্ডের(BCCI) কোনও নির্দেশ নয়। গৌতম গম্ভীরের(Gautam Gambhir) মা হৃদরোগে(Heart Attack) আক্রান্ত হয়েছেন। আর সেই খবর পেয়েই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন গৌতম গম্ভীর। আগামী ২০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামবে ভারতীয় দল। তবে সেই ম্যাচে গম্ভীর থাকবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

গত ১১ জুন হঠাতই হৃদরোগে আক্রান্ত হন গম্ভীরের(Gautam Gambhir) মা। সেই খবর পাওয়ার পরের দিনই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় দলের কোচ। এই মুহূর্তে আইসিইউ-তে রয়েছেন গম্ভীরের মা। গম্ভীরের ফেরার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তিনি কবে ফিরে যাবেন। বোর্ড কিংবা গম্ভীর, কারোর তরফ থেকেই এখন পর্যন্ত সেভাবে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর অনুযায়ী তাঁর মায়ের শারীরিক অবস্থার ওপরই নাকি নির্ভর করছে গম্ভীরের ইংল্যান্ডে ফেরা।

এই মুহূর্তে ভারতীয়-এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে নেমেছে টিম ইন্ডিয়া। সেখানেই নিজেদের ভুল ভ্রান্তি সবকিছু দেখে নেবে ভারতীয় দল। ব্যাটিং থেকে বোলিং সব জায়গাতেই নজর রয়েছে সকলের। কিন্তু সেই সময়ই দলের অনুশীলনে উপস্থিত থাকতে পারলেন না গৌতম গম্ভীর। তিনি ২০ তারিখের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে পারেন কিনা সেটাই দেখার।

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...