Tuesday, April 7, 2026

চা বাগান নিয়ে বিজেপির মিথ্যাচার! বিধানসভায় জবাব শ্রমমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যে ডেইলি প্যাসেঞ্জারি করতে এসে চা বাগান নিয়ে গাল ভরা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সব প্রতিশ্রুতি ডাহা ফেল। চা বাগানও (tea garden) প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। তা মেনে নিতে না পেরেই মিথ্যাচারের পথে বিজেপি বিধায়করা। তবে বিজেপি বিধায়কদের মিথ্যাচারের জবাব শুক্রবার বিধানসভায় দিলেন শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak)।

শুক্রবার দৃষ্টি আকর্ষণী পর্বে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh) অভিযোগ করেন, তুফানগঞ্জের (Tufanganj) রসিকবিল সংলগ্ন এক চা বাগান সরকার নিজেই ধ্বংস করছে। সেই বাগানে বহু আদিবাসী পরিবার চা চাষের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন বলেও দাবি করেন তিনি।

এই অভিযোগেই কড়া প্রতিক্রিয়া দিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) বলেন, আপনার কাছে যদি কোনও ভিডিও বা প্রমাণ থাকে, আমাকে পাঠান। আমি ব্যবস্থা নেব। তিনি জানান, শঙ্কর ঘোষের কাছে তাঁর নম্বর রয়েছে, প্রমাণ পাঠালে সরকার উপযুক্ত পদক্ষেপ করবে।

মন্ত্রী আরও বলেন, ২০১১ সালের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে চা শ্রমিকদের মজুরি বেড়েছে। ৬৭ টাকা থেকে তা এখন ২৫০ টাকা হয়েছে। ‘চা সুন্দরী’ প্রকল্প ও ৩৫ কেজি করে বিনামূল্যে চাল দেওয়া হচ্ছে শ্রমিক পরিবারগুলিকে।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...