Tuesday, March 31, 2026

সতর্কবার্তার পরেও বারবার বেফাঁস মন্তব্য! এবার হুমায়ুনকে “লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং“ তৃণমূলের

Date:

Share post:

বারবার বেফাঁস মন্তব্য। শোকজ করেও কাজ হয়নি। এবার ভরতপুরের তৃণমূল (TMC) বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) চূড়ান্ত হুঁশিয়ারি দিল শৃঙ্খলারক্ষা কমিটি। আগের শোকজ ও সতর্কবার্তা দিয়েও কাজ না হওয়ায় এবার হাতে ধরিয়ে দেওয়া হল কড়া ভাষায় লেখা চিঠি। দলীয় সূত্রের খবর, চিঠিতে স্পষ্ট লেখা- “লাস্ট অ্যান্ড ফাইনাল ওয়ার্নিং“।

গত কয়েকদিন ধরে হুমায়ুনের একাধিক মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয়েছে শাসকদলকে। জনসমক্ষে ও সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য ঘিরে বিড়ম্বনায় পড়েছে দল। পরিস্থিতি সামাল দিতেই নড়েচড়ে বসে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। শুক্রবার বিধানসভায় হুমায়ুনকে (Humayun Kabir) নিজের ঘরে ডেকে পাঠান কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম ও চন্দ্রিমা ভট্টাচার্য। সেই বৈঠকেই তাঁকে চূড়ান্ত সতর্কবার্তার চিঠি দেওয়া হয়। এই বিষয়ে শোভনদেব চট্টোপাধ্যায় জানান, আগেও ওঁকে সতর্ক করা হয়েছিল। তার পরেও ও যে ধরনের মন্তব্য করেছিলেন, সেটা ঠিক নয়। ব্যক্তিগত ভাবেও তাঁকে সতর্ক করেছিলেন শোভনদেব। কিন্তু তার পরেও বিতর্কিত মন্তব্য করে চলেছেন হুমায়ুন।

আগে শোকজ করে কমিটির সামনে হাজিরা দিতে বলা হয়েছিল হুমায়ুনকে। তিনি হাজিরাও দেন। কিন্তু তার পরেও আচরণে পরিবর্তন না আসায় এবার কড়া পদক্ষেপ। এবারও দলের নির্দেশ অমান্য হলে বিধায়ক পদ নিয়েও সিদ্ধান্ত নিতে পারে নেতৃত্ব- ইঙ্গিত তৃণমূল সূত্রে।

Related articles

একইসঙ্গে প্রকাশিত দুই তালিকা! ষষ্ঠ সাপ্লিমেন্টারি লিস্টেও নাম বাদের সংখ্যা নিয়ে ধোঁয়াশা

কখনও মধ্যরাতে আবার কখনও কাউকে কিছু না জানিয়ে, কোন বিজ্ঞপ্তি বা ঘোষণা ছাড়াই সাপ্লিমেন্টারি লিস্ট (Supplementary List) প্রকাশ...

ন্যক্কারজনক! গেরুয়া ঝান্ডায় মোড়া হল নেতাজি মূর্তি

বাংলার মনীষীদের নানাভাবে অপমান করার প্রথা বিজেপির সর্বস্তরে। যখন পদ্মদলের কেন্দ্রীয় নেতৃত্বরাই এই কাজে সিদ্ধহস্ত তখন তো গেরুয়া...

বৃষ্টির মাঝেই গরমের স্পেল দক্ষিণবঙ্গে, এপ্রিলের শুরুতেই দাবদাহের পরিস্থিতি! 

মঙ্গলের সকালে মেঘলা আকাশ, বেলা বাড়তেই ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। হাওয়া অফিস (Weather Department) জানিয়েছে দুপুরের পর কলকাতাসহ (Kolkata)...

রাহুলের পরিবারকে দেওয়া হোক ১ কোটি, ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে এফআইআরের দাবি AICWA-র 

তালসারিতে বাংলা ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’র শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...