Saturday, June 27, 2026

বিমানে বোমাতঙ্ক! হায়দ্রাবাদ থেকে জার্মানি ফেরৎ পাঠানো হল লুফৎহানসাকে

Date:

Share post:

একদিনে বিশ্বজুড়ে একাধিক বিমানে গোলযোগ। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার জেরে সতর্ক সব পাইলট থেকে বিমান বন্দরগুলি। ফলে একাধিক বিমানের গতিতে পরিবর্তন সোমবার। জার্মানি থেকে হায়দরাবাদের উদ্দেশে রওনা দিয়েছিল বিমানটি। তবে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে নামার কোনও অনুমতি না পাওয়ায় লুফৎহানসা এয়ারলাইন্সের (Lufthansa) এলএইচ৭৫২ বিমানটি ফ্রাঙ্কফুর্টে (Frankfurt) ফিরিয়ে নেওয়া হয়।

হায়দরাবাদ এয়ারপোর্ট সূত্রে খবর, বোমাতঙ্কের জেরেই ফিরে গিয়েছে ওই উড়ান। লুফৎহানসা (Lufthansa) এয়ারলাইন্সের তরফে দাবি করা হয়েছে, অবতরণের অনুমতি না পাওয়ায় ফ্রাঙ্কফুর্টে (Frankfurt) ফিরে যেতে হয়েছে। ফ্রাঙ্কফুর্টে রবিবার স্থানীয় সময় দুপুর ২টো ১৫ মিনিটে টেকঅফ করেছিল হায়দরাবাদগামী ওই বিমান। সোমবার ভোর ৬ টায় হায়দরাবাদে পৌঁছনোর কথা ছিল। কিন্তু তা অবতরণ করেনি। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার এয়ারক্রাফ্ট ছিল সেটি।

রবিবার ব্রিটিশ এয়ারওয়েজ়ের (British Airways) একটি বিমানের লন্ডন থেকে চেন্নাই আসার কথা ছিল। কিন্তু লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে যাত্রা শুরুর পর মাঝ আকাশে বিমানের ফ্ল্যাপে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। তার জেরেই মাঝপথ তা লন্ডনে ফিরে যায়।

অন্য একটি ঘটনায় আরও একটি এয়ার ইন্ডিয়ার (Air India) বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা যায়। বিমানটি হংকং (Hong Kong) থেকে দিল্লি আসছিল। যান্ত্রিক সমস্যা অনুভব করায় পাইলট বিমানটি নিয়ে মাঝ আকাশ থেকেই ফের হংকং ফিরে যান। বিমানের সমস্যা খোঁজার কাজ চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও হংকং বিশেষজ্ঞরা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...