Saturday, April 4, 2026

এটিএম লুঠে ধৃত প্রাক্তন দিল্লি পুলিশ! গজলডোবায় অভিযান, ১৫ লক্ষাধিক টাকা উদ্ধার

Date:

Share post:

ময়নাগুড়ির এটিএম লুঠকাণ্ডে চাঞ্চল্যকর মোড়! ধৃতদের মধ্যে একজন প্রাক্তন দিল্লি পুলিশকর্মী বলে জানালেন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার উমেশ খাণ্ডবাহালে। পুলিশের দাবি, এটিএম লুঠে ধৃত আসলুপ খান ২০১৬ সালেই বহিষ্কৃত হয়েছিল দিল্লি পুলিশ থেকে। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও খবর।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে ময়নাগুড়িতে একটি এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে টাকা লুঠ করে পালায় দুষ্কৃতীরা। ঘটনায় নড়েচড়ে বসে জেলা পুলিশ। রাতেই শুরু হয় নাকা চেকিং। তদন্তে উঠে আসে একটি সাদা স্করপিও গাড়ির নাম, যা শনিবার সকালে গজলডোবা এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হয়। গাড়িটির ভিতর থেকে উদ্ধার হয় একাধিক ভুয়ো নম্বর প্লেট।

এরপরই জলপাইগুড়ি জেলা পুলিশ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এবং বৈকুণ্ঠপুর বন দফতরের যৌথ অভিযান শুরু হয়। ড্রোন ও প্রযুক্তির সাহায্যে চিরুনি তল্লাশি চালিয়ে বিহারের বাসিন্দা সমশের খান এবং হরিয়ানার আসলুপ খানকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় ১৫ লক্ষ ৪৮ হাজার টাকা। জিজ্ঞাসাবাদে উঠে আসে আরও একটি নাম—রাজস্থানের বাসিন্দা ইরফান খান। রবিবার সন্ধ্যায় তাকেও গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে দেশজুড়ে সংঘবদ্ধভাবে এমন অপরাধে যুক্ত থাকার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

জেলাশাসকের স্পষ্ট বক্তব্য, “এই দুষ্কৃতীদের পরিকল্পনা ভেস্তে দিতে আমরা সক্ষম হয়েছি। স্থানীয় কেউ এই ঘটনায় জড়িত নয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।” বাকিদের সন্ধানে এখনও যৌথভাবে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ও বন দফতর। এদিকে একাধিক রাজ্যের বাসিন্দাদের এই ঘটনায় জড়িত থাকার খবর ঘিরে উত্তরবঙ্গ জুড়ে উঠেছে নিরাপত্তা প্রশ্ন। পুলিশের দাবি, এই ধরনের পেশাদার চক্রকে ধরতে গোটা ঘটনার তদন্তে জাতীয় স্তরে যোগাযোগ রাখা হচ্ছে।

আরও পড়ুন – ওবিসি শংসাপত্র বাতিল মামলায় আজ কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী রায় ঘোষণা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...