Saturday, June 20, 2026

লাইভ সংবাদ চলাকালীন তেহরানের টিভি চ্যানেলে হামলা! এরপর সঞ্চালিকা যা করলেন…

Date:

Share post:

ইরান-ইজরায়েলের আকাশপথে বারুদের ধোঁয়া, মাটিতে ক্ষেপণাস্ত্রের ক্ষতচিহ্ন। নেতানিয়াহুর দেশের হামলার খবর যখন দেশের মানুষের কাছে পৌঁছে দিচ্ছিল তেহরানের টিভি চ্যানেল তখন লাইভ টেলিকাস্ট (Live Telecast) চলাকালীন আইআরআইবি-র সদর দফতরে ভয়াবহ হামলা (missile attack in a TV channel, Tehran)! তখনও সংবাদ পরিবেশন করছেন সঞ্চালিকা। মুহূর্তের মধ্যে ভয়ে চেয়ার ছেড়ে উঠে পড়েন তিনি। গোটা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ববাংলা সংবাদ)।

গত কয়েকদিন ধরে ইরানের রাজধানীর সেনাঘাঁটিতে একের পর এক হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা (Israel Army)। শহরের নানা প্রান্তে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এবার আক্রমণ টিভি চ্যানেলের হেডকোয়ার্টারে, তাও আবার লাইভ টেলিকাস্টের সময়। হঠাৎ বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও, ভয় পেয়ে মাথা ঢেকে লাইভ ছেড়ে চলে যান সঞ্চালিকা। এই আক্রমণের ক্ষয়ক্ষতি বা হতাহতের সংখ্যা জানা যায়নি। হামলার ঘটনাকে নিশ্চিত করে ইজরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, ইরানের হয়ে প্রচার করা এই টিভি চ্যানেলকে তারা ধ্বংস করেছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের কোনও স্বৈরাচারী শাসককে রেয়াত করা হবে না। ইজরায়েলি সেনার তরফে দাবি করা হয়েছে, বাইরে থেকে ভবনটি টিভি চ্যানেলের কাজের জন্য ব্যবহার করা হলেও ভেতরে ভেতরে গোপনে সামরিক যোগাযোগের কাজ চলছিল। সেই কারণেই আইআরআইবি-র সদর দফতরে হামলা করা হয়েছে।

Related articles

সই-জাল তদন্তে শোভনদেবের বাসভবনে সিআইডি 

বিধানসভায় সই-জাল কাণ্ডের তদন্তে এবার বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের (TMC MLA Sovandeb Chattopadhyay) বাড়িতে সিআইডি...

সোনা রুপোর দামে বড় পতন! শনিবার নতুন দাম দেখে নিন এক নজরে

সপ্তাহের শেষে গয়না কেনাতে বড় স্বস্তি। এক ধাক্কায় বেশ খানিকটা কমল সোনা রুপোর দাম। আপনি যদি এই সময়ে...

চারধাম যাত্রা রেকর্ড মৃত্যু, চিন্তা বাড়ছে উত্তরাখণ্ড প্রশাসনের

গত এপ্রিল থেকে উত্তরাখণ্ডে চারধাম যাত্রা(Char Dham Yatra) শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পুণ্যার্থীর সংখ্যা ছাড়িয়েছে ৩৭ লক্ষ। কিন্তু...

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...