Saturday, April 4, 2026

ওবিসি শংসাপত্র বাতিল মামলায় আজ কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী রায় ঘোষণা 

Date:

Share post:

ওবিসি শংসাপত্র বাতিল মামলায় (OBC Certificate Case) আজ অন্তর্বর্তী রায় দিতে পারে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ। এই মামলার জন্য রাজ্যের একাধিক নিয়োগ প্রক্রিয়া আটকে রয়েছে। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও রাজাশেখর মান্থার এজলাসে এই সংক্রান্ত সব তথ্য পেশ করেন রাজ্যের আইনজীবী।

সোমবার বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) সাফ জানিয়েছেন, মণ্ডল কমিশনের সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণীর তালিকা তৈরি করেছে। এই মামলায় রাজ্যের তরফে করা সমীক্ষা নিয়ে আপত্তি জানিয়ে মামলাকারীদের বক্তব্য ছিল হাইকোর্টের রায় মেনে সমীক্ষা হয়নি। এমনকি জেলাভিত্তিক কয়েকটি পরিবারের মধ্যে সমীক্ষা সীমাবদ্ধ রাখা হয়েছে বলেও দাবি করেন তাঁরা। কিন্তু রাজ্য সাফ জানিয়েছে, গোটা বাংলা জুড়েই বেঞ্চমার্ক সমীক্ষা করা হয়েছে। এমনকি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল আদালতের নির্দেশ মেনেই। সোমবার দুপক্ষের যুক্তি শোনার পর মঙ্গলবার ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কোন অন্তর্বর্তী নির্দেশ দেয় সেদিকে নজর থাকবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...