Saturday, April 4, 2026

বসিরহাটে জমি বিবাদের জের, তৃণমূল কর্মীকে কুপিয়ে- গুলি করে খুন! 

Date:

Share post:

উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার (Basirhat Police Station) অন্তর্গত গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা এলাকায় দুষ্কৃতী হামলায় খুন হতে হল তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজিকে (২৫)। ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ। বাড়ির অদূরে চায়ের দোকানে বসে ছিলেন ওই ব্যক্তি। বেশ কয়েকটি বাইকে করে একাধিক দুষ্কৃতী সেখানে গিয়ে তাঁকে ঘিরে ফেলে। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে হোসেন গাজিকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ। জমি বিবাদ ও পুরনো শত্রুতার জেরে এই ঘটনা বলে অনুমান পুলিশের।

চাঞ্চল্যকর এই ঘটনার জেরে রাতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। গুরুতর অবস্থায় তৃণমূল কর্মীকে উদ্ধার করে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে (Basirhat Super Speciality hospital)নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। এরপরই হাসপাতাল চত্বরে ভিড় বাড়তে থাকে। পরিস্থিতির সামাল দিতে সেখানে পৌঁছয় পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আনোয়ারের সঙ্গে তাঁর চেনা কোনও ব্যক্তির জমি ও টাকাপয়সা সংক্রান্ত বিবাদ চলছিল। পুরনো শত্রুতার জেরেই খুন। দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে বসিরহাট থানার পুলিশ।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...