Wednesday, June 10, 2026

বড়সড় ধাক্কা বোর্ডের, ক্ষতিপূরণ দিতে হবে ৫৩৮ কোটি টাকা

Date:

Share post:

বড়সড় ধাক্কা বিসিসিআইয়ের(BCCI)। আইপিএলের(IPL) অবলুপ্ত দলকে দিতে হবে ৫৩৮ কোটি টাকা(538 Crore)। বম্বে হাই কোর্টের তরফে যে রায় দেওয়া হয়েছে তাতে বোর্ডের সমস্যা যে বেশ খানিকটা বাড়ল তা বলার অপেক্ষা রাখে না। আইপিএলের অবলুপ্ত দল কোচি টাস্কার্সকে(Kochi Tuskers) ৫৩৮ কোটি টাকা দিতেই হবে বোর্ডের তরফে। বম্বে হাই কোর্টের প্রধান বিচারপতি আরআই ছাগলা পুরনো সালিশি রায়ের বিরুদ্ধে বিসিসিআইয়ের(BCCI) চ্যালেঞ্জ খারিজ করে দিয়েছেন।

এই ঘটনার সূত্রপাত অবশ্য ২০১১ সাল থেকে। সেই বছর কোচি টাস্কার্সের সঙ্গে চুক্তি ভেঙেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড(BCCI)। সেই সময় বোর্ডের তরফে বলা হয়েছিল যে ওই বছর মার্চের মধ্যে আইপিএল খেলার জন্য যে ব্যাঙ্ক নিরাপত্তা দিতে হয়, তা নাকি কোচির এই ফ্র্যাঞ্চাইজির মালিকরা দেয়নি। প্রথমে এই ফ্র্যাঞ্চাইজির মালিক ছিল রন্দেভু(আরএসডব্লু)(RSW) এবং পরে মালিকানা গিয়েছিল কোচি ক্রিকেট প্রাইভেট লিমিটেডের(KCPL) হাতে। অন্যদিকে ফ্র্যাঞ্চাইজির তরফেও আত্মপক্ষ সমর্থণে নিজেদের তরফ থেকে যথাযথ কারণ দেওয়া হয়েছিল। সেই সময় তাদের তরফে বলা হয়েছিল যে স্টেডিয়ামের সমস্যা, আইপিএলের(IPL) ম্যাচ কমা এবং শেয়ার বিষয়ক কিছু ব্যপারে অনুমতির কারণে সময় মতো তারা ব্যাঙ্ক নিরাপত্তার টাকা জমা দিতে পারেনি।

বিসিসিআই(BCCI) যদিও তাদের সঙ্গে সম্পর্ক রেখেই চলছিল। কিন্তু এরপর হঠাৎই আরএসডব্লুর দেওয়া আগের টাকা তুলে নেয় বোর্ড। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল কেসিপিএল এবং আরএসডব্লু। বিশেষ সালিসিতে আবেদন জানায় এবং সেখানে জয়ও পায় কেরালার এই অবলুপ্ত ফ্র্যাঞ্চাইজির মালিকরা। এরপরই রায় আসে আরএসডব্লুকে দিতে হবে ১৫৩ কোটি টাকা এবং কেসিপিএল-কে ৩৮৪ কোটি টাকা দিতে হবে।

এরপরই সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল বিসিসিআই। অবশেষে বম্বে হাইকোর্টের তরফে জানানো হয়েছে বোর্ডের তরফে যে প্রমাণ দেওয়া হয়েছে তা গ্রহনযোগ্য নয়। পুরনো সালিশির রায়কেই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বম্বে হাই কোর্ট।

Related articles

ফের অন্নপূর্ণা যোজনায় পুরুষ গ্রাহক! কেলেঙ্কারি ঢাকতে সরকারি আধিকারিকের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা সরকারের

রাজ্যে সরকার বদল হলেও মহিলাদের সামাজিক ভাতা প্রকল্প ঘিরে টানাপড়েন ও বিশৃঙ্খলা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। তৃণমূলের...

দায়িত্ব নিয়েই অরূপকে নিশানা, নিজের লক্ষ্য নিয়ে কী বললেন নতুন ক্রীড়ামন্ত্রী?

এক মাসের মধ্যেই বদল ক্রীড়ামন্ত্রী। নিশীথ প্রামাণিকের থেকে রাজ্যের ক্রীড়া দফতর গেল বেহালা পশ্চিমের বিধায়ক ডাঃ ইন্দ্রনীল খাঁ-র(Indranil...

একদিন সবার স্বপ্ন পূরণ হবে: ভারত মণ্ডপমে দীর্ঘতম প্রধানমন্ত্রী হিসাবে মোদির বার্তা

‘বিকশিত ভারত’ সংকল্প নিয়ে ভারতের উন্নয়ন ও দারিদ্র দূরীকরণের বার্তা তৃতীয় মোদি সরকার দিয়েছিল। বুধবার সেই সরকারের প্রধানমন্ত্রী...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত বোলিং, জয় পেয়ে লিগ ২ নম্বরে শ্রাচী রাঢ় টাইগার্স

বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League) দুরন্ত জয় পেল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers )।  মুর্শিদাবাদের বিরুদ্ধে শ্রাচী...