Sunday, June 7, 2026

প্রকাশিত হল মাধ্যমিকের রিভিউ-স্ক্রুটিনির ফল, প্রথম দশের মেধাতালিকায় বদল

Date:

Share post:

প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রিভিউ ও স্ক্রুটিনির (PPR and PPS) ফলাফল। বুধবার সকাল নটার পর পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে (https://result.wbbsedata.com) রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে লগইন করলেই এই ফলাফল দেখা যাচ্ছে। এদিন পিপিআর (Post Publication Review ) ও পিপিএস ( Post Publication Scrutiny) -এর রেজাল্ট বেরোতেই দেখা গেল প্রথম দশের মেধা তালিকায় রদবদল হয়েছে। আগে ৬৬ জন ছিলেন, এবার নতুন করে ৯ জন যোগ হওয়ায় এখন ৭৫ জন সেরা দশে জায়গা করে নিয়েছেন। তাঁদের মধ্যে ৪ জনের র‍্যাঙ্ক পরিবর্তন হয়েছে বলে জানা গেছে। ফলাফল প্রকাশিত হওয়ার পর সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পর্ষদের (Madhyasiksha Parshad) তরফে জানানো হয় যে স্কুলগুলি নিজেদের স্কুল লগইন-এর মাধ্যমে পিডিএফ ফর্ম্যাটে একত্রে সব ছাত্রছাত্রীর পিপিআর/পিপিএস ফলাফল ডাউনলোড করা যাবে। এদিন রিভিউ ফল প্রকাশের পর দেখা গেল পূর্ব মেদিনীপুরের এক পরীক্ষার্থী যিনি চতুর্থ স্থানে ছিলেন তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এছাড়া অষ্টম স্থানে থাকা দুই পরীক্ষার্থীও নম্বর বাড়ার ফলে সপ্তম স্থানে জায়গা করে নিয়েছেন। শিক্ষামন্ত্রী জানান, সফর পরীক্ষার্থীদের মধ্যে ১২,৪৬৮ জনের নম্বর পরিবর্তিত হয়েছে। অসফলদের মধ্যে ১২৩৮ জনের।পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাঁদের নম্বর পরিবর্তিত হয়েছে তাঁরা আগামী সাত দিনের মধ্যে পুরনো রেজাল্ট জমা দিয়ে নতুন মার্কশিট ও সার্টিফিকেট সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে সংগ্রহ করতে পারবে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...