Saturday, June 27, 2026

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর বহু প্রতীক্ষিত প্রকল্পে বড় ধাক্কা, মারা গেল কর্নাটক থেকে আনা কিং কোবরা

Date:

Share post:

মধ্যপ্রদেশের(Madhyapradesh) মুখ্যমন্ত্রী মোহন যাদবের(Mohan Yadav) ইচ্ছে ছিল রাজ্যে কিং কোবরা(King Cobra) ফিরিয়ে আনার। কিন্তু প্রথম ধাপে সেই স্বপ্ন অধরা থেকে গেল। এবার ভোপালের ভ্যান বিহার ন্যাশনাল পার্কে কর্নাটক থেকে আনা পাঁচ বছরের এক পুরুষ কিং কোবরার মৃত্যু হল । বুধবার সকালে কিং কোবরাটিকে(King Cobra) মৃত অবস্থায় এনক্লোসারে পড়ে থাকতে দেখা যায়। পার্ক কর্তৃপক্ষ এই বিষয়ে জানান সাপটির শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখতে দেহটিকে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।

ভোপালের(Bhopal) মারাত্মক গরম থেকে বাঁচতে কিং কোবরার জন্য হিউমিডিফায়ার-সহ নানা তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র এনক্লোজারে লাগানো হয়েছিল। তাপমাত্রা জনিত কারণে মৃত্যু বলে তাই আপাতত মনে করা হচ্ছে না। চলতি বছরের জানুয়ারিতে বন ও পরিবেশ সংক্রান্ত এক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন মধ্যপ্রদেশ থেকে কিং কোবরা হারিয়ে গিয়েছে। তাই তিনি চান রাজ্যে আবার কোবরা ফিরিয়ে আনতে।

এপ্রিল মাসে কর্নাটকের পিলিকুলা বায়োলজিক্যাল পার্ক থেকে দুটি কিং কোবরা আনা হয়েছিল। আর মধ্যপ্রদেশ থেকে কর্নাটকে পাঠানো হয়েছিল দু’টি বাঘ। ভ্যান বিহারে কিং কোবরার প্রজনন ও সংরক্ষণ শুরু করার পরিকল্পনা তখন থেকেই শুরু হয়। মে মাসে সাপগুলির মধ্যে একটি পুরুষ কোবরাকে ইন্দোর চিড়িয়াখানায় প্রজনন প্রকল্পে পাঠানো হয়। কিন্তু এখন ভোপালের ভ্যান বিহারে আর কোনও কিং কোবরা নেই। ইন্দোরে একটি মাত্র বেঁচে রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনার পর রাজ্যের বন্যপ্রাণ সংরক্ষণ উদ্যোগের উপরও বড় প্রশ্নচিহ্ন উঠছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...