Wednesday, June 24, 2026

পাসপোর্টের আবেদনে ট্রান্সজেন্ডার আইডি কার্ডকে বৈধ গণ্য করুন: নির্দেশ কলকাতা হাই কোর্টের

Date:

Share post:

পাসপোর্টের (passport) জন্য আবেদনে এবার থেকে রূপান্তরকামী (Trans Gender) আইডেন্টিটি কার্ডকে বৈধ করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (High Court)। বুধবার বিচারপতি অমৃতা সিনহা (Amrita Sinha) পাসপোর্ট (passport) কর্তৃপক্ষকে জানান, “আবেদনকারীর পাসপোর্ট আবেদন বিবেচনার সময় আবেদনকারীর ট্রান্সজেন্ডার পরিচয়পত্র বিবেচনা করা হবে।” আদালত সূত্রের খবর, ২০২৩ সালে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন অনুপ্রভা দাস মজুমদার (Anuprava Das Majumdar)  নামের এক রূপান্তরকামী। এদিন সেই মামলার শুনানির সময় এই নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা।

আরও পড়ুন :অসংখ্য মানুষের ভালোবাসায় অস্মিকার বাঁচার লড়াই শুরু

অনুপ্রভার আইনজীবী সুমন গঙ্গোপাধ্যায় (Suman Gangapadhyay) বলেন, “আমার মক্কেলের পাসপোর্ট আবেদনের মেয়াদ গত বছর শেষ হয়ে যাওয়ায় তাঁকে পুনরায় আবেদন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু ব্রিটেনে এক সম্মেলনে আমন্ত্রিত হওয়ায় তিনি তৎকাল পাসপোর্টের জন্য আবেদন করেন। কর্তৃপক্ষের চাওয়া সব নথি তাঁর কাছে থাকলেও, অনুপ্রভার রূপান্তরকামী অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলেন পাসপোর্ট অফিসার।” তাঁরা জানান, ট্রান্সজেন্ডার পরিচয়পত্রকে পাসপোর্ট ইস্যু করার জন্য বৈধ নথি হিসেবে বিবেচনা করা যাবে না।

মামলার শুনানির সময় পাসপোর্ট অফিসের আইনজীবী বলেন অনুপ্রভা দাস মজুমদার নিয়ম মেনে আবেদন করেননি। বিচারপতি অমৃতা সিনহা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ২০২৩ সালের আবেদনের ব্যাপারে জানতে চান। কিন্তু কর্তৃপক্ষ সে বিষয়ে অবগত নেই শুনে ক্ষুব্ধ বিচারপতি পাসপোর্ট অফিসের আইনজীবীকে বলেন, “২০২৩ সালে আবেদন করা হয়েছিল, আপনারা সঠিক তথ্য কেন রাখেন না? এগুলি অনলাইনে করা আবেদন।” তারপরেই বিচারপতি নির্দেশ দেন এবার থেকে সব রূপান্তরকামী পরিচয়পত্রই বৈধ বলে গণ্য করতে হবে।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...