Saturday, June 27, 2026

হাওড়ার বাগনানের লাইব্রেরি মোড়ে যাত্রীবাহী বাস-লরির ধাক্কা, মৃত ২ 

Date:

Share post:

বৃষ্টিভেজা বৃহস্পতির সকালে হাওড়ার বাগনানে ভয়াবহ পথ দুর্ঘটনা (accident in howrahs bagnan)। এদিন সাড়ে সাতটা নাগাদ বাগনান থেকে একটি বাস শ্যামবাজারের দিকে আসছিল। স্থানীয় সূত্রে জানা যায় লাইব্রেরি মোড়ে বাসটি সার্ভিস রোড থেকে হাইওয়েতে ওঠার সময় উলটে দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে জখম হয়েছেন অন্তত ২৫ জন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালের দিকে অঝোর বর্ষণের কারণে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।

 

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...