Wednesday, June 24, 2026

১৫ বছর পড়ে ছিল ঘাটাল মাস্টার প্ল্যান: বিধানসভায় পর্দাফাঁস মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্র। রাজ্যে বন্যা হচ্ছে ম্যানমেড (man made)। ডিভিসির জল ছাড়ায় বিপর্যয়। ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) আটকে রেখেছে কেন্দ্র। এগোচ্ছে রাজ্য। মঙ্গলবার বিধানসভায় কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে রাজ্যের প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

পরিবেশ রক্ষা সংক্রান্ত আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাফ জানান, রাজ্যে বারবার বন্যা হচ্ছে “ম্যানমেড” (man made) কারণে। তাঁর অভিযোগ, ডিভিসি জল ছেড়ে দেয়, আর কেন্দ্র কিছু করে না। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ডুবে যায়, উত্তরবঙ্গে আসে সংকোষ-তিস্তা-তোর্সার জল। সিকিমে তৈরি ১৪টি বিদ্যুৎ কেন্দ্র তিস্তার শ্বাসরোধ করছে বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। বলেন, “ইন্দো-ভুটান রিভার কমিশনে বাংলার প্রতিনিধি চাই।”

মুখ্যমন্ত্রীর দাবি, “১৫ বছর ধরে ঘাটাল মাস্টার প্ল্যান পড়ে ছিল। আমরা ১৫০০ কোটির প্রকল্প শুরু করেছি। দু-তিন বছরের মধ্যে শেষ হবে।” মানুষের বসত উচ্ছেদ যাতে না হয়, সে কারণে প্রয়োজনে রুট ঘুরিয়ে দেওয়ার পরামর্শও দেন তিনি।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...