Saturday, April 4, 2026

চার দশক পর মহাকাশের পথে ভারতীয়, ইতিহাস তৈরি করে রওনা শুভাংশুদের

Date:

Share post:

বুধের সকালে মহাকাশ অভিযানে ইতিহাস তৈরি করল ভারত। প্রায় চার দশকের খরা কাটিয়ে অবশেষে মহাশূন্যে পাড়ি দিলেন কোনও ভারতীয়। সাতবার পিছিয়ে যাওয়ার পর এদিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিল ফ্যালকন ৯ রকেট। দুপুর ১২:০১ মিনিটে (IST) মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার কেনেডি স্পেস সেন্টার, ফ্লোরিডা (Florida) থেকে সফল উৎক্ষেপন হয়েছে বলে জানা গেছে। ‘ক্রিউ ড্রাগন’ (Crew Dragon) ক্যাপসুলে চড়ে মহাকাশের পাড়ি দিলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা (Subhangshu Shukla)।

এই মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু (দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন)। সব ঠিক থাকলে বৃহস্পতিবার বিকেলের দিকে ISS পৌঁছে যাবে ড্রাগন ক্যাপসুল। ১৯৮৪ সালে রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়লেন লখনৌয়ের ছেলে (Subhangshu Shukla)। এই ঘটনা ভারতের ‘মানব মহাকাশ অভিযান’ ভাবনায় নতুন যুগের সূচনা করবে বলে আশাবাদী ইসরোর (ISRO) বিজ্ঞানীরা।

বুধবার সকাল ১০টা (IST) থেকে স্পেসএক্স (SpaceX) তাদের ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই মিশনের (Axiom Mission 4 ) লাইভ সম্প্রচার শুরু করে। এই চার মহাকাশচারী আগামী ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS ) থাকবেন। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন বলে নাসা (NASA) সূত্রে জানা গেছে। নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানে পাইলটের ভূমিকায় রয়েছেন শুভাংশু। ডকিং আনবকিং প্রক্রিয়া সম্পন্ন হবে তাঁর হাতে।বায়ুসেনার ক্যাপ্টেন হওয়ায় এর আগে এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১, সু-৩০-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে শুভাংশুর। তবে মহাকাশযান পরিচালনার জন্য স্পেসএক্স এবং ‘অ্যাক্সিয়ম স্পেস ইনকর্পোরেশন’-এর কাছে প্রশিক্ষণ নিতে হয়েছে তাঁকে। চলতি বছরের গোড়া থেকেই এই অভিযান ঘিরে একটা আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল ভারতীয়দের মধ্যে। কিন্তু কখনও আবহাওয়ার সমস্যা কখনও যান্ত্রিক ত্রুটি একাধিকবার পিছিয়ে দেয় এই মিশন। সব বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে অষ্টমবারে শুভযাত্রা শুরু হল। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় মহাকাশচারী হিসেবে ইতিহাসের পাতার নাম জুড়ে গেল শুভাংশু শুক্লার।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...