Tuesday, March 31, 2026

কার্তিক মহারাজের বিরুদ্ধে শারীরিক নিগ্রহ – প্রতারণার বিস্ফোরক অভিযোগ মহিলার 

Date:

Share post:

সাধুগিরির আড়ালে বছরের পর বছর ধরে লুকিয়ে থাকা ভণ্ডামির চেহারা এবার জনসমক্ষে। পদ্মশ্রীপ্রাপ্ত কার্তিক মহারাজের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ—এক মহিলার সঙ্গে প্রতারণা করে শারীরিক সম্পর্ক স্থাপন এবং জোর করে গর্ভপাত করানোর। স্থানীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে নিজের পরিচয় গোপন রেখে অভিযুক্ত সাধুর কুকীর্তির বিরুদ্ধে মুখ খুলেছেন ওই মহিলা।

অভিযোগকারিণীর বক্তব্য অনুযায়ী, ২০১৩ সালে কাজের প্রতিশ্রুতি দিয়ে কার্তিক মহারাজ তাঁকে মুর্শিদাবাদের এক আশ্রমের প্রাইমারি স্কুলে নিয়ে যান এবং শিক্ষিকার পদে নিয়োগ করেন। তাঁকে থাকার জন্য একটি ঘরও দেওয়া হয়। সেখান থেকেই শুরু হয় দুঃস্বপ্ন। এক রাতে আচমকাই মহারাজ এসে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন। বাধ্য হয়ে তা মেনে নিতে হয় বলে জানান অভিযোগকারিণী, কারণ ততদিনে তিনি ঘরবাড়ি ছেড়ে মহারাজের শরণাপন্ন হয়েছিলেন।

মহিলার আরও দাবি, ছয় থেকে সাত মাস ধরে সেই সম্পর্ক চলতে থাকে, যার ফলে তিনি গর্ভবতী হয়ে পড়েন। পরে কার্তিক মহারাজ কাকুতি-মিনতি করে গর্ভপাত করান, এবং সেই সিদ্ধান্তে বাধ্য হয়ে সায় দিতে হয় বলে জানান মহিলা।

এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। একজন ‘সাধু’-র নাম করে যে ভণ্ডামি ও অনৈতিক কার্যকলাপ চালিয়ে গিয়েছেন কার্তিক মহারাজ, তা প্রকাশ্যে আসায় পদ্মশ্রী সম্মান নিয়েও উঠেছে প্রশ্ন। যদিও এই ঘটনায় প্রশাসনের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে অভিযোগকারিণীর বক্তব্য ঘিরে তদন্ত শুরু হলে কার্তিক মহারাজের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন – পুজোর আগেই বড় সিদ্ধান্ত রাজ্যের: তাঁতশিল্পীদের থেকে সরাসরি শাড়ি কিনবে সরকার

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...