Sunday, April 12, 2026

দক্ষিণ কলকাতার ল’কলেজে গণধর্ষণের অভিযোগ, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ১ প্রাক্তনী-সহ ধৃত ৩

Date:

Share post:

শহর কলকাতার এক নামী ল’কলেজ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে এক ছাত্র, এক প্রাক্তনী এবং একজন কলেজ কর্মীকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ (Kasba Police)। শুক্রবার ধৃতদের আলিপুরের আদালতে (Alipore Court) তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। কলেজ নির্বাচনে জিএস (GS) পদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।

নির্যাতিতার পরিবারের অভিযোগ, বুধবার রাতে কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের ঘটনা ঘটে। ২৫ জুন সন্ধে সাড়ে ৭টা থেকে রাত ১০টা ৫০ মিনিটের মধ্যে এই ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়ার পরেই দ্রুত কলেজ ছাত্রী শারীরিক পরীক্ষা করানো হয় পার্ক সার্কাসের কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অত্যন্ত তৎপরতার সঙ্গে এফআইআরের (FIR) নাম থাকা অভিযুক্তদের খোঁজ চালাতে শুরু করে পুলিশ। সাক্ষীদের বয়ান রেকর্ড করার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হয়। এদিন ঘটনাস্থল থেকে ফরেন্সিক নমুনা সংগ্রহ করা হবে।

পুলিশ জানিয়েছে, FIR-এ নাম থাকা অভিযুক্তদের অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালিয়ে তালবাগান ক্রসিংয়ের কাছে সিদ্ধার্থশঙ্কর রায় শিশু উদ্যানের সামনে থেকে সন্ধে ৭টা ২০ মিনিটে এক জনকে এবং ৭টা ৩৫ মিনিটে এক জনকে গ্রেফতার করে পুলিশ। দু’জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রাত সাড়ে ১২টা নাগাদ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তৃতীয় অভিযুক্তকে।
আরও খবররাজ্যবাসীকে রথযাত্রার শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর, দিঘা জগন্নাথ ধামের উল্লেখ করে পোস্ট অভিষেকের

ঘটনার তীব্র নিন্দা করে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, অভিযুক্তদের দোষ প্রমাণিত হলে, দল, রং, পরিচয় না দেখে উপযুক্ত শাস্তি দেওয়া উচিত।

Related articles

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...

বাংলার জন্য ফের মমতাই প্রয়োজন! তৃণমূল নেত্রীর হয়ে সওয়াল কংগ্রেস নেত্রী রেণুকার

রাজ্যে ভোটের আবহ যত বাড়ছে, ততই বিরোধী শিবিরের সমীকরণ ঘিরে তৈরি হচ্ছে নতুন জল্পনা। এবার খোদ কংগ্রেসের শীর্ষ...

‘গণতন্ত্রের শত্রু’ বিজেপি! গেরুয়া শিবিরের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে গর্জে উঠল গণমঞ্চ

বিজেপির সাম্প্রদায়িক মেরুকরণ এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো ‘দেশবাঁচাও গণমঞ্চ’। শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার বাগবাজারে আয়োজিত...

বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন, ১৩ এপ্রিলের মধ্যে এসওপি জমার নির্দেশ অর্থ দফতরের

শিক্ষক ও সরকারি কর্মীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও গতিশীল করতে কড়া পদক্ষেপ করল...