Wednesday, June 24, 2026

রথযাত্রা ঘিরে দিঘায় বাড়ছে উন্মাদনা, এলাহি আয়োজন জগন্নাথের মাসির বাড়িতে

Date:

Share post:

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরই দিঘায় রথের রশিতে টান দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রথমবার আয়োজিত সৈকত নগরীর রথযাত্রা (Rathayatra Celebration in Digha) ঘিরে সাধারণ মানুষ, পর্যটক এবং জগন্নাথ মন্দির (Jagannath Temple) কমিটির সদস্যদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। শেষ মুহূর্তের প্রস্তুতি সমুদ্র তীরবর্তী মাসির বাড়িতে। প্রায় ৭৫ লক্ষ টাকা ব্যয়ে জগন্নাথের মাসির বাড়ি তৈরি করেছে হিডকো (HIDCO)। যার মাথায় রয়েছে চক্র এবং সামনে জগন্নাথের টীকা। বছরে একবারই বলভদ্র, সুভদ্রা এবং জগন্নাথ মাসির বাড়ির আদর খেতে আসেন, তাই খাওয়া দাওয়া থেকে শুরু করে সাজসজ্জা সবেতেই বিশেষ আয়োজন। শোনা যাচ্ছে রথযাত্রা থেকে পুনর্যাত্রা পর্যন্ত প্রতিদিনই তিন দেবতাকে এখানে ৫৬ ভোগ নিবেদন করা হবে। অন্নপ্রসাদ পাবেন ভক্তরা।

দিঘায় জগন্নাথের মাসির বাড়ি মন্দির ট্রাস্টের সভাপতি সুশীল প্রধান (Sushil Pradhan) জানিয়েছেন, আগামী ৭ দিন জগন্নাথকে ৫৬ ভোগ নিবেদনের জন্য বিশেষ পাচক নিযুক্ত করা হয়েছে।যাবতীয় রান্নার জন্য থাকছেন আরও ৯ জন। মাটির উনুনে প্রত্যেকদিন জগন্নাথ-বলরাম-শুভদ্রার জন্য রান্না হবে। বিশেষভাবে পরমান্ন নিবেদন হবে। জগন্নাথকে মাটির ভাঁড়ে ৫৬ ভোগ অর্পণ করার পর অন্নভোগ বিতরণ করা হবে ভক্ত সাধারণের মধ্যে। মেনুতে থাকছে ভাত, ডাল, সবজি, পায়েস ও চাটনি। উল্টোরথের দিন প্রায় হাজার দশেক ভক্ত জগন্নাথের অন্নপ্রসাদ পাবেন। দিঘা জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি কমিটি জানিয়েছে, রোজ জগন্নাথের পুজো পাঠের জন্য থাকছেন ১০ জন পুরোহিত। প্রত্যেকদিন জগন্নাথ সুভদ্রা বলরামের সাজের পরিবর্তন হবে। ইসকনের সহ সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, ইতিমধ্যেই কলকাতা ইসকন থেকে তুলোর তৈরি এইসব পোশাক দিঘায় এসে পৌঁছেছে।

 

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...