Tuesday, April 7, 2026

পুরীর রথযাত্রায় বড় দুর্ঘটনা, ভিড়ের চাপে আহত ৫০০র বেশি পুণ্যার্থী!

Date:

Share post:

শ্রীক্ষেত্র পুরীতে রথযাত্রার (Puri Rathayatra Accident) দিন দুর্ঘটনা। লক্ষ লক্ষ ভক্ত সমাগমের মাঝে ভিড়ের ঠেলায় পদপিষ্ট হয়ে যাওয়ার জোগাড়। ভক্তদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিজেপি রাজ্যের প্রশাসন। আহত অন্তত ৫০০, যার মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে বলরামের রথ ‘তালধ্বজ’ টেনে নিয়ে যাওয়ার সময়। এরপর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আঙ্গুল উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।

প্রত্যেক বছর রথযাত্রার (Rathayatra Celebration) দিন পুরীতে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে এটাই চেনা ছবি। সেইমতো আগে থেকে প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছিল মন্দির কমিটি এবং প্রশাসন। মহাকুম্ভের দুর্ঘটনার কথা মাথায় রেখে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী, কেন্দ্রীয় বাহিনী, ড্রোন ক্যামেরা ইত্যাদি রাখা হয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু তা সত্ত্বেও রথের রশিতে টানের সময় চরম বিশৃঙ্খলা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বলরামের রথ টেনে নিয়ে যাওয়ার সময় অসংখ্য হুড়োহুড়ি পড়ে যায়। ভিড়ের চাপে রাস্তায় পড়ে যান অন্তত পাঁচশোর বেশি ভক্ত। রীতিমতো পদপিষ্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে, তার মধ্যে ৮-৯ জনের অবস্থা আশঙ্কাজনক। চলতি বছর প্রথমবার দিঘায় রথযাত্রার আয়োজন করা হয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় মূল মন্দির থেকে সুশৃঙ্খলভাবে মাসির বাড়ি গেল তিন দেবতার রথ। কয়েক লক্ষ মানুষের ভিড়েও কোথাও এতটুকু বিশৃঙ্খলা দেখা গেল না। উপরন্ত নির্বিঘ্নে সকলে রথের রশিও স্পর্শ করতে পেরেছেন। সেখানে এত যুগ ধরে পুরীতে ঐতিহ্যবাহী রথযাত্রা পরিচালনা করেও ভক্তদের উন্মাদনা ও ভিড় সামলাতে ব্যর্থ শ্রীক্ষেত্রের সরকার ও প্রশাসন।

Related articles

কালীঘাটে পুজো কঙ্গনার, ভোট প্রচারে কলকাতার রাজপথে বলি কুইন

হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। দিল্লির বিজেপি নেতাদের বাংলায় আসা...

লজ্জা থাকলে পদত্যাগ করা উচিত: কলকাতা নিয়ে পাক-হুমকিতেও নীরব রাজনাথকে দাবি তৃণমূলের

ভারতে জঙ্গি হামলার কারিগর হিসাবে পাকিস্তানকে প্রতিদিনই না কি ভারত মোক্ষম জবাব দিচ্ছে। অথচ পাকিস্তানের (Pakistan) প্রতিরক্ষা মন্ত্রী...

কমিশন পুরোদস্তুর বিজেপির দলদাস: ছবি ফাঁস করে তোপ তৃণমূলের

ফের নির্বাচন কমিশনের সঙ্গে গেরুয়া শিবিরের আঁতাঁতের প্রমাণ দেখিয়ে তোপ দাগলো তৃণমূল (Trinamool Congress)। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ছবি...

মৃত্যু নিশ্চিত! মোজতবার শেষকৃত্যের প্রস্তুতি নিয়ে চাঞ্চল্যকর দাবি

ইরানের (Iran) সুপ্রিম লিডার কি সত্যিই মৃত্যুপথযাত্রী? কোম শহরের এক হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন মোজতবা খামেনেই (Mojtaba Khamenei)।...