Friday, June 12, 2026

ধর্মনিরপেক্ষতা বাদ যাক সংবিধান থেকে! দাবি কেন্দ্রের মন্ত্রীর, সরব তৃণমূল

Date:

Share post:

সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা (secularism) বাদ দিতে এবার সওয়াল খোদ কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan)। তিনি আবার মধ্যপ্রদেশের মতো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও। বিজেপি যে গোটা দেশে ধর্মের ভিত্তিতেই রাজত্ব করতে চায়, তা এবার স্পষ্ট করে দিলেন মোদি সরকারের মন্ত্রীই। সেই সঙ্গে সমাজতান্ত্রিক (socialism) শব্দটিও বাদ দেওয়ার দাবি জানান তিনি। সেখানেই বাংলার শাসকদল তৃণমূলের প্রশ্ন তবে কী বিজেপি নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতিই এবার নিজেরাই ভেঙে দিতে চলেছে।

সম্প্রতি বেশ কিছু বিজেপি নেতা নেত্রীদের দেখা গিয়েছে দাবি তুলতে, যে ভারতের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা শব্দটি বাদ দেওয়া দরকার। এবার সেই দাবি নরেন্দ্র মোদির মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রীর মুখে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) দাবি করেন, ধর্মনিরপেক্ষতা (secularism) ভারতীয় সংস্কৃতির মূলকথা ছিল না। সুতরাং এবার ভাবা দরকার জরুরি অবস্থার সময়ে যুক্ত হওয়া ধর্মনিরপেক্ষ শব্দটি সরিয়ে ফেলা প্রয়োজন।

পাশাপাশি তিনি সমাজতন্ত্র নিয়েও প্রশ্ন তোলেন। কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, ভারতীয় সংস্কৃতির গঠনগত চরিত্র বাঁচো আর বাঁচতে দাও এবং সকলের সুখ। সুতরাং সমাজতান্ত্রিক (socialism) শব্দটিরও প্রয়োজন নেই। উল্লেখ করেন বি আর আম্বেদকর যে সংবিধান রচনা করেছিলেন সেখানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতান্ত্রিক শব্দ দুটির উল্লেখ ছিল না।

এর আগে যতবার বিজেপির মোদি সরকার সংবিধানকে আক্রমণ করেছে ততবার বাংলার শাসকদল তৃণমূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর এই অবমাননার পরেও চুপ থাকেনি তৃণমূল। সাংসদ সাকেত গোখলে (Saket Gokhale) প্রশ্ন করেন, এর অর্থ কী বিজেপি সরকার গোটা দেশের মানুষকে ঠকাতে চলেছে এবং লাডলি বেহেন ও ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা ভেঙে দিতে চলেছে? শিবরাজ সিং চৌহানকে ব্যাখ্য়া দিতে হবে এর কারণ তিনি স্পষ্টভাবে বলছেন বিজেপি নিজেদের নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙতে চলেছে।

Related articles

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...