Saturday, April 4, 2026

SFI-এর সর্বভারতীয় সম্পাদক সৃজন: নির্বাচনের আগে রাজ্যে সংগঠনে জোর বামেদের

Date:

Share post:

রাজ্যস্তরে আর আবদ্ধ থাকলেন না সৃজন ভট্টাচার্য। দায়িত্ব বাড়ল সিপিএমের তরুণ প্রজন্মের জনপ্রিয় নেতা সৃজন ভট্টাচার্যের। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে উন্নীত হলেন সৃজন। রবিবার কেরলের কোঝিকোড়ে এসএফআইয়ের সম্মেলন থেকে সংগঠনে রদবদল হয়ে সংগঠনের সভাপতি হয়েছেন কেরলের আদর্শ এম সাজি। কেরলের কোঝিকোড়ে এদিন আয়োজিত হয়েছিল সিপিএমের ছাত্র সংগঠন SFI-এর সর্বভারতীয় ১৮ তম সম্মেলন আর সেখানেই সৃজনের কাঁধে এল গুরুদায়িত্ব। ২৭ তারিখ, শুক্রবার থেকে শুরু হয়েছিল এই শীর্ষ সম্মেলন এবং চলবে আগামিকাল পর্যন্ত।

যাদবপুরের বাসিন্দা সৃজন ভট্টাচার্যের রাজনৈতিক কেরিয়ার বরাবর সৃজনশীল। সংগঠনে দক্ষতার পরিচয় তিনি আগেই দিয়েছিলেন। বাম রাজনীতিতে সুবক্তা হিসেবে বেশ জনপ্রিয় ৩২ বছরের সৃজন। বিধানসভা, লোকসভা নির্বাচনে লড়াইয়ের অভিজ্ঞতাও হয়েছে তাঁর। এসএফআই-এর রাজ্য সম্পাদক পদে কয়েক বছর ছিলেন সৃজন ভট্টাচার্য। বয়সের কারণে সেই পদ ছাড়তে হয়। সংগঠনের সঙ্গে বরাবরই জড়িত থাকায় এবার সর্বভারতীয় স্তরে উত্তরণ ঘটল তাঁর। আগে এসএফআই-এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন ময়ুখরঞ্জন বিশ্বাস। সৃজনের এই মুহূর্তে বয়স ৩২ বছর। তাই তিনি এখন তিনবছর সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকতে পারবেন। নতুন সভাপতি হয়েছেন আদর্শ এম সাজি। তিনি কেরলের ছাত্র সংগঠনের সদস্য ছিলেন। সবমিলিয়ে জাতীয় স্তরে রাজনৈতিক পরিসরে বাঙালির জয়জয়কার।

প্রসঙ্গত, ডিওয়াইএফআইয়ের ২০ তম রাজ্য সম্মেলনে মীনাক্ষীর জায়গায় নিয়ে আসা হয়েছে নতুন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহাকে। এর আগে সিপিএমের যুব সংগঠনের সভাপতি পদ সামলে ছিলেন ধ্রুবজ্যোতি। মীনাক্ষী কেন্দ্রীয় কমিটিতে যেতেই DYFI-এর শীর্ষ পদ থেকে তাঁকে সরিয়ে নিয়ে আসা হল ধ্রুবজ্যোতিকে। তাঁর পদে আনা হয়েছে অয়নাংশু সরকারকে।

আরও পড়ুন – ১০০ দিনের কাজের দুর্নীতিতে কড়া হাই কোর্ট, তদন্তে মালদার পুলিশ সুপারকে নির্দেশ 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...