Saturday, June 27, 2026

মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যয় উত্তরাখন্ডে, ভেঙে পড়ল নির্মীয়মান হোটেল! বন্ধ চারধাম যাত্রা

Date:

Share post:

প্রকৃতির রোষানলে উত্তরাখন্ড (Uttarakhand Disaster)।উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির (Excessive Rain) জেরে বিপর্যয়। প্রবল জলধারায় মধ্যরাতে ভেঙে পড়ল নির্মীয়মান হোটেল। অন্তত ন’জন শ্রমিকের নিখোঁজ থাকার খবর মিলেছে। প্রবল বৃষ্টির জেরে ক্রমাগত ধস নামতে থাকায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বিল্ডিংয়ের নীচে কেউ আটকে আছেন কিনা তা জানার চেষ্টা চলছে।

শনিবার থেকে উত্তরাখন্ডে বৃষ্টির বেগ বাড়ায় বিভিন্ন জায়গায় ধস নেমে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। টানা বৃষ্টির জেরে রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-মুনকটিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বদ্রীনাথ–ঋষিকেশ জাতীয় সড়কে ধস নামায় সাময়িকভাবে বন্ধ হয় কেদারনাথ যাত্রা। রবিবার ও সোমবার রাজ্যের বিভিন্ন প্রান্তে অতিভারী বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ের আশঙ্কায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন (IMD)। পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে আপাতত চারধাম যাত্রা স্থগিত রাখার ঘোষণা করেছে প্রশাসন।

 

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...