Tuesday, April 28, 2026

ধোনির ট্রেডমার্ক “ক্যাপ্টেন কুল”

Date:

Share post:

মাঠের ভেতর হোক কিংবা মাঠের বাইরে। এমএস ধোনি (MS Dhoni) মানেই ক্যাপ্টেন কুল (Captain Cool)। এবার সেই নামটাকেই পাকাপাকি করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। হ্যাঁ এখন থেকে তিনি পাকাপাকি ভাবেই ক্যাপ্টেন কুল। দীর্ঘদিনের প্রচেষ্টা পর ধোনির ক্যাপ্টেন কুল নামটাই এখন ট্রেডমার্ক। ২০২৩ সাল থেকে চেষ্টা করে অবশেষে এই বছরই সেই কাজটা সম্ভব হল মহেন্দ্র সিং ধোনির। সেইসঙ্গে ধোনি যে ক্রিকেট অ্যাকাডেমি করার পথেও হাঁটতে চলেছেন তাও বেশ স্পষ্ট।

ধোনির (MS Dhoni) হাত ধরেই দীর্ঘদিন পর ভারতে এসেছিল ক্রিকেট বিশ্বকাপ। তেমনই চেন্নাই সুপার কিংস (CSK) তথা আইপএলের (IPL) সবচেয়ে সফল অধিনায়ক তিনি। সেইসঙ্গে এবার আইপিএলের মঞ্চেও সবচেয়ে সফল অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni)। মাঠে যে পরিস্থিতিই হোক ধোনি সবসময়ই থাকেন ঠান্ডা মেজাজে। তাঁকে মাঠে রাগতে কখনোই দেখা যায়নি সেভাবে। সেই থেকেই এমএস ধোনির নাম হয়ে গিয়েছিল ক্যাপ্টেন কুল (Captain Cool)।

কিন্তু সেই নামের কোনওরকম কপি রাইট ছিল না এমএস ধোনির কাছে। ২০২৩ সাল থেকে সেই প্রিয় নামটাই এবার ট্রেডমার্ক করার লড়াইটা শুরু হয়েছিল মাহির। সেই পথে বাধাও এসেছিল আরেক সংস্থা থেকে। অবশেষে সেই লড়াই জিতে ক্যাপ্টেন কুল এখন ধোনির ট্রেডমার্ক। সেইসঙ্গেই ধোনির আসন্ন ক্রিকেট অ্যাকাডেমিও যে আসছে তাও বেশ স্পষ্ট।

কারণ এই নাম যে তিনি ট্রেডমার্ক করেছেন, তাঁর কার্যকারিতা হিসাবে স্পোর্টস ট্রেনিং ফেসিলিটি এবং স্পোর্টস কোচিংয়েরই উল্লেখ করা আছে। আর সেটাই যথেষ্ট। এমএস ধোনি বরাবরই চমক দিতে ভালোবাসেন। আবারও তেমনই একটা কাজ করতে চলেছেন তিনি।

Related articles

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...

‘সিঙ্গম’! যোগীরাজ্যের পুলিশ পর্যবেক্ষকের দুর্নীতির পর্দাফাঁস তৃণমূল, অখিলেশের

পুলিশ পর্যবেক্ষক হিসাবে বাংলায় দায়িত্ব পেয়ে এসেছেন বিজেপির রাজ্যের বহু পুলিশ আধিকারিক। বিভিন্ন জায়গায় তাঁদের ভোটের আগে অ্যাকশনেও...

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর-কুৎসিত মিম! তীব্র ধিক্কার জানিয়ে অভিযোগ দায়ের তনভির-অনন্যাদের

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে কদার্য, কুরুচিকর, কুৎসিত মিমের প্রতিবাদে এবার সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন 'দেশ...

প্রেমের টানে পলাতক, ভোটের টানে বুথে! রুদ্ধশ্বাস ‘ফ্যামিলি ড্রামা’ শিলিগুড়ির তারাবাড়িতে 

ভোট-বাংলার উত্তপ্ত পরিস্থিতির মাঝে এবার শিলিগুড়িতে দেখা গেল একেবারে অন্যরকম চিত্র। রাজনীতির লড়াই নয়, বরং এক পারিবারিক বিবাদকে...