Tuesday, April 7, 2026

বুধে বিধানসভায় শপথ কালীগঞ্জের নবনির্বাচিত বিধায়ক অলিফা আহমেদের 

Date:

Share post:

কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অলিফা আহমেদ বুধবার রাজ্য বিধানসভায় শপথ নেবেন। শপথবাক্য পাঠ করাবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিধানসভা সচিবালয় সূত্রে খবর, রাজ্যপালের অনুমোদন পাওয়ার পরই এই শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে।

প্রসঙ্গত, নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের অকালপ্রয়াণের পর সেখানে উপনির্বাচনের ঘোষণা হয়। বাবার আসনে লড়াইয়ে নামেন অলিফা আহমেদ। অলিফা বিজেপির প্রার্থী আশিস ঘোষকে পরাজিত করেন ৫০ হাজারেরও বেশি ভোটে, যা রাজ্য রাজনীতিতে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।ভোটের ফল প্রকাশের পর বিধানসভা সচিবালয় অলিফার শপথগ্রহণের অনুমতি চেয়ে রাজ্যপালের কাছে আবেদন জানায়। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ৩ জুলাই বুধবার অলিফার শপথ অনুষ্ঠানের দিন ঠিক হয়েছে।

আরও পড়ুন – পুরোনো ভোটারদের জন্ম সংশাপত্র প্রয়োজন নেই: তৃণমূলের দাবি মানল কমিশন

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আজ থেকে টলিপাড়ায় কর্মবিরতি! সকালে টেকনিশিয়ানস স্টুডিওতে হাজিরার নির্দেশ আর্টিস্টস ফোরামের 

শ্যুটিংয়ে শিল্পীদের নিরাপত্তার দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে আর্টিস্টস ফোরাম (Artists Forum)। সেইমতো এদিন সকাল দশটায়...

ছিঃ, সত্যজিৎকে অপমান! গেরুয়া শিবিরের ‘অসভ্যতা’র বিরুদ্ধে গর্জে উঠল নেট মাধ্যম 

বাঙালির সংস্কৃতিমনস্কতায় আঘাত হানতে এবার আসরে নামল গেরুয়া শিবির। বিশ্ববরেণ্য অস্কারজয়ী পরিচালক সত্যজিৎ রায় থেকে শুরু করে তাঁর...

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...