Saturday, June 27, 2026

নৃশংস হত্যালীলা বিজেপি-রাজ্য রাজস্থানে! প্রাক্তন প্রেমিকের তরবারিতে খুন স্কুলশিক্ষিকা

Date:

Share post:

ফের এক বিজেপি-রাজ্য! ফের নৃশংস হত্যালীলা। মধ্যপ্রদেশে হাসপাতালে ঢুকে তরুণী নার্সের বুকের উপর বসে গলা কেটে খুন করেছিল বহিরাগত যুবক। এবার নৃশংসতা বিজেপির রাজস্থানে। মঙ্গলবার রাজস্থানের বাঁশওয়ারা জেলায় স্কুলশিক্ষিকাকে তরবারি দিয়ে খুন করেছে তাঁর প্রাক্তন প্রেমিক। বাস স্ট্যান্ডে বসেছিলেন শিক্ষিকা। অতর্কিতে হামলা চালায় প্রাক্তন প্রেমিক। তারপর নির্বিবাদে গাড়িতে করে পালিয়ে যায়।

পালানোর সময় গাছে ধাক্কা মারে অভিযুক্তের গাড়িটি। তা ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। এখনও পর্যন্ত অভিযুক্তকে ধরতে পারেনি পুলিশ। ফলে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছে, এত নৃশংসতা, তারপরও কেন বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ঘটনাস্থলে যাচ্ছে না? তবে কি বিজেপি-রাজ্য বলেই মহিলা কমিশন, মানবাধিকার কমিশন— সবাই নিশ্চুপ।

রাজস্থানে নির্মম হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি তরবারি হাতে গাড়ি থেকে নেমে মহিলার দিকে ছুটে আসছে। কালিঞ্জারা বাস স্ট্যান্ডের কাছে মহিলার উপর আক্রমণ করে, তার গাড়িতে করে পালিয়ে যায়। পুলিশ সুপার হর্ষবর্ধন আগরওয়াল জানিয়েছেন, মৃত লীলা তাবিয়ার কালিঞ্জারা বাস স্ট্যান্ডে বসেছিলেন, ঠিক তখনই তাঁর প্রাক্তন প্রেমিক মহীপাল বাঘোরা তরবারি নিয়ে হানা দেয়। ওই শিক্ষিকাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে। লীলাদেবী আর্থুনার বাসিন্দা। সংস্কৃতের শিক্ষিকা। সজ্জনগড় ব্লকের ছিয়ামহুদি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন।

আরও পড়ুন – নতুন অর্থবর্ষে খরচে লাগাম! স্পষ্ট গাইডলাইন প্রকাশ অর্থ দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...