Wednesday, June 24, 2026

শুভমনদের হোটেলের সামনে রহস্যময় পার্সেল! বার্মিংহামে প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার নিরাপত্তা

Date:

Share post:

আজ শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট Ind vs Eng 2ndTest) । প্রথম টেস্টে হেরে পাঁচ ম্যাচের সিরিজ়ে পিছিয়ে পড়েছেন শুভমন গিলেরা। তাই বুধবার থেকে শুরু হতে চলা ম্যাচের গুরুত্ব অনেকটাই বেশি। তবে খেলা শুরুর আগেই প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেট টিমের (Team India) নিরাপত্তা। এজবাস্টন টেস্টের একদিন আগে শুভমন- রাহুলদের হোটেলের কাছের একটি লাইব্রেরির সামনে রহস্যময় পার্সেল ঘিরে ছড়ালো বোমাতঙ্ক (suspicious parcel found near team india’s hotel)। ইংল্যান্ডের মাটিতে প্রশ্নের মুখে টিম ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা।

মঙ্গলবারের এই ঘটনার কথা বার্মিংহাম পুলিশ নিজেদের সোশাল মিডিয়া হ্যান্ডেলেও উল্লেখ করেছে।বার্মিংহামে যে হোটেলে রয়েছে ভারতীয় টিম, সেখান থেকে বার্মিংহাম লাইব্রেরির দূরত্ব খুব একটা বেশি নয়। এরকম একটা জায়গায় রহস্যজনক পার্সেল পাওয়ায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভারতীয় ক্রিকেটারদেরও নির্দেশ দেওয়া হয়, কোনও অবস্থাতেই হোটেল ছেড়ে না বেরোতে। পুরো এলাকাকে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়। সবকিছু খতিয়ে দেখার পর ঘণ্টাখানেকের মধ্যেই অবশ্য সেন্টেনারি স্কোয়্যার এলাকায় কর্ডন তুলে নেয় পুলিশ। তবে এই ঘটনার প্রভাব পড়তে শুরু করেছে ভারতীয় ক্রিকেটারদের মনে। এমনিতেই লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার এজবাস্টন স্মৃতি সুখকর নয়। ভারতের প্রথম ম্যাচে হেরে গিয়ে পিছিয়ে থেকে শুরু করছে গিলের নেতৃত্বাধীন ভারতীয় দল। মঙ্গলেই শুভমন জানিয়েছেন এই ম্যাচে বুমরা খেলবেন। তবে সম্ভবত প্রথম একাদশে বেশ কিছু রদবদল হতে পারে। আজ ভারতীয় সময় বিকেল সাড়ে তিনটে থেকে খেলা শুরু।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...