Wednesday, June 24, 2026

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলবে না ভারত!

Date:

Share post:

বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে ছয় ম্যাচের সাদা বলের ফর্ম্যাটের সিরিজ খেলার কথা রয়েছে ভারতের (India Team)। বাংলাদেশের মাটিতেই সিরিজ হওয়ার কথা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেই সিরিজ কার্যত বাতিল করতেই চলেছে বিসিসিআই (BCCI)। সরকারীভাবে এখনও পর্যন্ত ঘোষণা না হলেও বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে যাবে না ভারতীয় দল। সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই কার্যত এমন সিদ্ধান্ত।

বোর্ডকে (BCCI) নাকি ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে না যাওয়ার কথা জানিয়েও দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে আমদানি, রফতানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কও খুব একটা ভাল নয় এই মুহূর্তে। সেই কারণেই রোহিত, বিরাটরাও বাংলাদেশে যাচ্ছেন না। আপাতত বাংলাদেশের বিরুদ্ধেও কোনও রকম দ্বিপাক্ষিক সিরিজে না সিদ্ধান্তই নিয়েছে বোর্ড।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সূত্র মারফত জানানো হয়েছে, এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একেবারেই স্থিতিশীল নয়। দুই দেশের কূটনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে আপাতত বিসিসিআইকে বাংলাদেশে না যাওয়ার পরামর্শই দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে।

ভারত বনাম বাংলাদেশ এই সিরিজ না হলে বাংলাদেশ যে বড়সড় ক্ষতির সম্মুখীন হবে তা বলার অপেক্ষা রাখে না। ২০২৬ সালের টি টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে সেখানে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার সূচী তৈরি হয়েছিল। কিন্তু শেষপর্যন্ত সেই সিরিজ খেলতে বাংলাদেশে যাচ্ছে না ভারত।

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...