Saturday, April 4, 2026

সোমবার থেকেই কসবার আইন কলেজে শুরু পঠনপাঠন!

Date:

Share post:

কসবার আইন কলেজে (Kasba Law College) গণধর্ষণের অভিযোগের পর থেকে বন্ধ পঠন-পাঠন। এই নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন খোদ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। এবার কলেজ খোলার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। সোমবার থেকেই আবার শুরু হতে পারে কলেজের পঠন-পাঠন।

কলেজে পঠন-পাঠন বন্ধ থাকা নিয়ে কসবা ল কলেজ (Kasba Law College) কর্তৃপক্ষ জানিয়েছিল, যেহেতু কলেজে পুলিশি নিরাপত্তা রয়েছে সেই কারণেই আপাতত পঠন-পাঠন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসনিক কাজ চলছে। কিন্তু এবার নতুন সিদ্ধান্ত, সোমবার থেকেই আবার শুরু হতে পারে কলেজের ক্লাস। তবে আদালতের নির্দেশে বন্ধ থাকবে গার্ডরুম ও ইউনিয়ন রুম (Union Room)।

কলেজের গভর্নিং বডির গুরুত্বপূর্ণ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সোমবারই শুরু হতে পারে পঠনপাঠন। ক্রাইম সিন যেমন ঘেরা রয়েছে তেমনই থাকবে। পুলিশও মোতায়েন থাকবে কলেজ চত্বরে। পরিচয়পত্র দেখিয়ে তবেই ঢোকা যাবে কলেজে। এই নিয়ে অধ্যক্ষ কথা বলেছেন পরিচালন সমিতির সঙ্গে। আগামী সোমবার ফের জিবি বৈঠক ডাকা হয়েছে।
আরও খবররেজিস্ট্রেশন সাসপেন্ড করার সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টের দ্বারস্থ শান্তনু

এদিকে, সামনেই পরীক্ষা রয়েছে। তাতেই আরও সংশয় তৈরি হয়েছিল যে কীভাবে পড়ুয়ারা পরীক্ষা দেবে আদৌ ওই কলেজকে পরীক্ষা কেন্দ্র করা যাবে কিনা এই নিয়ে। তবে সেইসব জল্পনা কাটিয়ে আগামী সোমবার থেকে আবার ছন্দে ফেরার চেষ্টায় কসবা আইন কলেজ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...