Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীর আপত্তি অগ্রাহ্য করে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন চালাতে মরিয়া কমিশন

Date:

Share post:

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আপত্তি এবং তৃণমূল কংগ্রেসের বিরোধিতা সত্ত্বেও পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (Special Intensive Revision) চালু করতে চায় নির্বাচন কমিশন (ECI)। সূত্রের খবর, কমিশনের সবুজ সংকেত পেলেই চলতি জুলাই মাসের শেষ বা আগস্টের শুরু থেকেই এই প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।

কমিশনের (ECI) তরফে দাবি করা হয়েছে, রাজ্যে শেষবার এই ধরনের সংশোধনী হয়েছিল ২০০২ সালে। সেই ‘বেস ইয়ার’ ধরে রেখেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ সংস্কার প্রয়োজন। ইতিমধ্যেই বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছে, কালীগঞ্জ উপনির্বাচনকেও রোল মডেল করা হয়েছে, যেখানে ভোটার তালিকায় প্রায় ৫,৮০০ জনের নাম বাদ গিয়েছিল এবং যুক্ত হয়েছিল ৩,০০০-এর বেশি নতুন নাম।

এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর অভিযোগ, এনআরসি-র ছায়ায় পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে তিনি কমিশনকে বিজেপির ‘এজেন্ট’ বলেও কটাক্ষ করেছেন। দিল্লিতে গিয়ে তৃণমূলের প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই সংশোধনীর বিরোধিতা করে এবং ২০২৪ সালের লোকসভা ভোটের তালিকাকেই ভিত্তি করার দাবি জানায়।তবে কমিশন কোনও আপত্তির তোয়াক্কা না করেই নির্ধারিত নিয়মে এবং নিরাপত্তার সঙ্গে এই বিশেষ নিবিড় সংশোধনী চালু হবে। বুথ লেভেল অফিসাররা কাজে বাধা পেলে অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি এফআইআর করারও নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে ফের নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...