Wednesday, April 1, 2026

বিশ্বকাপ দাবায় দুই বঙ্গ তনয়ের সাফল্যে শুভেচ্ছা মমতার

Date:

Share post:

জর্জিয়ায় দাবার মঞ্চে সফল দুই বঙ্গ তনয়। গোটা দেশকে গর্বিত করেছে তারা। তাদের সাফল্যেই উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জর্জিয়ায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় সোনা এবং রুপো জিতেছে সর্বার্থো মানি (Sarbartha Mani) এবং ঐশিক মন্ডল। তাতেই আপ্লুত গোটা বাংলা। তাদের এই কৃতিত্বে খুশি মুখ্যমন্ত্রীও (Mamata Banerjee)। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি লিখেছেন, জর্জিয়ায় বাটুমিতে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় বাংলার দুই ছেলে সর্বার্থো মানি এবং ঐশিক মন্ডলের এই সাফল্যের জন্য অনেক শুভেচ্ছা। আমরা এই দুই দাবাড়ুকে নিয়ে অত্যন্ত গর্বিত। সেখানে অনুর্ধ্ব-১০ বিভাগে সোনা জিতেছেন সর্বার্থো মানি এবং রুপো জিতেছেন ঐশিক মন্ডল। তোমাদের এই সাফল্য অন্যদের আরও উদ্বুদ্ধ করবে। এই যাত্রায় আরও এগিয়ে যাও এই বার্তাই দিচ্ছি।

অনুর্ধ্ব-১০ দাবা প্রতিযোগিতায় অসাধারন পারফরম্যান্স দেখিয়েছেন তুই কিশোর। তাদেরকে নিয়ে সকলেই উচ্ছ্বসিত।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...