Wednesday, April 1, 2026

বেহালায় বেধড়ক মারে মৃত যুবক! গ্রেফতার অভিযুক্ত বন্ধু ও তাঁর বাবা

Date:

Share post:

রবিবাসরীয় সকালেই রক্তাক্ত হল বেহালার (Behala) শখেরবাজার। মদ্যপান ঘিরে গোলমালের সূত্রপাত। এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁরই বন্ধু ও তাঁর বাবার বিরুদ্ধে। সখেরবাজার সুপারমার্কেটের সামনে সকাল ৭টা নাগাদ ঘটনাটি হয়। বাপি হালদার (Bapi Halder) নামে ওই যুবককে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ (Police) সূত্রে খবর, তিন বন্ধুর সঙ্গে বাপি হালদার শনিবার সারারাত মদ্যপান করেন। ভোরের দিকেও সখেরবাজারের (Behala) সুপার মার্কেটের সামনের চায়ের দোকানে চা পান করেন। সেখানেই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। সেইখানেই এক বন্ধু ফোন করে তাঁর বাবাকে ডাকেন। দুজনে মিলে বাপিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বিশেষ করে ওই বন্ধুর বাবা বাপিকে লাথি মারে ও মাথা দেয়ালে ঠুকে দেন। সকাল সাতটার সময় এলাকায় অনেকেই ছিল। তাঁরা বিষয়টি বুঝে এগিয়ে আসার আগেই বাপি অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতের বন্ধু ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...