Monday, April 13, 2026

বেঙ্গালুরু পদপিষ্টকাণ্ডে ক্যাটের রিপোর্টের বিরোধিতা করে উচ্চতর আদালতে আরসিবি

Date:

Share post:

১৭ বছর পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) প্রথমবার আইপিএল কাপ জয়ের আনন্দ ছিল বাঁধনছাড়া। সেলিব্রেশানের মাঝে যেভাবে পদপিষ্টকাণ্ড ঘটে তাতে আরসিবিকে দায়ী করে এক সপ্তাহ আগে রিপোর্ট জমা দিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (CAT)। এবার সেই প্রাথমিক রিপোর্টের বিরোধিতা করে বিরাট কোহলির দলের তরফে কর্নাটক হাইকোর্টে (Karnataka High Court) হলফনামা দাখিল করে বলা হয়েছে, ক্যাট একপাক্ষিক ভাবে তাদের সিদ্ধান্ত জানিয়েছে। বিচারপ্রক্রিয়ায় আরসিবি-কে অন্তর্ভুক্তও করা হয়নি। ফলে এই রিপোর্টের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কর্তৃপক্ষ।

জুন মাসের ৪ তারিখে চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড়ের ধাক্কায় ১১ জনের মৃত্যু এবং ৫০ জন আহত হওয়ার খবর মেলে। এরপরই চূড়ান্ত অপব্যবস্থার গাফিলতির অভিযোগে আরসিবি কর্তৃপক্ষের দিকে আঙুল উঠতে শুরু করে। গোটা ঘটনার তদন্তে নেমে ট্রাইবুনাল তাদের প্রাথমিক রিপোর্টে জানায়, তিন থেকে পাঁচ লক্ষ মানুষের জমায়েতের পুরো দায় আরসিবি-র। তারা পুলিশের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নেয়নি। হঠাৎ করে সমাজমাধ্যমে এই উৎসবের কথা ঘোষণা করে দিয়েছিল তারা। তার ফলে এত ভিড় হয়েছিল। এই প্রসঙ্গে আরসিবির অভিযোগ, তাদের কথা না শুনেই রিপোর্ট তৈরি করেছে CAT। ওই ঘটনার জন্য কখনওই একক ভাবে আরসিবি-কে দায়ী করা যায় না। এবার আদালত তার পর্যবেক্ষণে কী জানায় সেদিকে নজর থাকবে।

 

Related articles

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...

“উনি ২৯৪টি আসনের প্রার্থী! প্রধানমন্ত্রী হবেন না বাংলার মুখ্যমন্ত্রী?” মোদিকে মোক্ষম খোঁচা তৃণমূল সুপ্রিমোর

বাংলার সব জায়গায় তিনিই প্রার্থী, কারণ তিনি বাংলার মুখ্যমন্ত্রী (Chief Minister)। কিন্তু তাঁকে নকল করতে গিয়ে ২৯৪ আসনে...

মোথাবাড়ি কাণ্ডে ফের NIA-র জালে ২ কংগ্রেস নেতা! আপাতত মুক্ত প্রার্থী সায়েম

মালদহের মোথাবাড়ি (Mothobari Incident) কাণ্ডে একের পর এক এনআইএ-এর (NIA) হাতে গ্রেফতার হচ্ছেন কংগ্রেস নেতারা (Congress Leader)। রবিবার...

বাঙালি অভিনেত্রীকে ‘মিষ্টি বার্তা’, আইপিএলের মধ্যেই নতুন সম্পর্কে চাহাল?

আইপিএলের মধ্যেই চর্চায় ফের চাহালের(Yuzvendra Chahal) নতুন সম্পর্ক। ধনশ্রীর পর আরজে মহওয়াশের সঙ্গে দেখা যেতে থাকে চহালকে। এবার...