Saturday, June 27, 2026

দিল্লির ‘জয় হিন্দ কলোনি’-তে বাঙালিদের হেনস্থা! প্রতিবাদে গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী

Date:

Share post:

দিল্লির (Delhi) বসন্ত কুঞ্জ এলাকার ‘জয় হিন্দ কলোনি’-তে বাঙালি শ্রমজীবী মানুষের বিরুদ্ধে ‘দমনমূলক’ পদক্ষেপের কড়া নিন্দা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী জানান, ওই কলোনি মূলত অসংগঠিত ক্ষেত্রের বাঙালি শ্রমিকদের দ্বারা গঠিত, যাঁরা দিল্লির নির্মাণ ও শ্রম ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই পরিস্থিতিতে তাঁদের জল, বিদ্যুৎ এবং বাসস্থানের মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

নিজের এক্স হ্যান্ডেলে (X-Handle) এই নিয়ে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “ওই কলোনিতে জল ও বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়েছে। বিদ্যুৎ মিটার কেড়ে নিয়ে আচমকা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। বেসরকারি জল ট্যাংকার এনে জল সরবরাহের চেষ্টা করলেও দিল্লি পুলিশ ও র‍্যাফ মিলে তা আটকায়। এমনকি বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও জোরপূর্বক উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশ্ন তোলেন, “একটি গণতান্ত্রিক দেশের নাগরিকদের জল, বিদ্যুৎ, বাসস্থানের মতো মৌলিক অধিকার কেড়ে নেওয়া হলে আমরা কিভাবে নিজেদের গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে দাবি করি?”

মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, বাংলায় বাঙালিদের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা ব্যর্থ হওয়ায় বিজেপি এখন দেশের অন্যান্য রাজ্যে ‘বাংলা বিরোধী’ মনোভাব ছড়িয়ে দিচ্ছে। তিনি লেখেন, “গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশা, মধ্যপ্রদেশের মতো বিজেপি শাসিত রাজ্যে বাঙালি ভাষাভাষীদের নিশানা করা হচ্ছে। এবং এখন সেই শত্রুতা জাতীয় রাজধানীতেও পৌঁছে গিয়েছে।”

বিজেপিকে (BJP) তীব্র আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা ভাষায় কথা বললেই কেউ বাংলাদেশি হয়ে যায় না। এই ভাষাভাষীরা ভারতের নাগরিক। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের অনুপ্রবেশকারী বলে দেগে তাঁদের উপর যে আচরণ করা হচ্ছে, তা অত্যন্ত লজ্জাজনক।”

শেষে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা চুপ করে থাকব না। বাংলার মানুষকে এদেশে অনাহূত অতিথির মতো ব্যবহার করলে আমরা তার বিরুদ্ধে সবরকম মঞ্চে প্রতিবাদ জানাব। বাংলার সরকার সমস্ত নিপীড়িত কণ্ঠের পাশে আছে।”
আরও খবরবাংলায় কথা বলে ভিনরাজ্যে ‘বেআইনি’ আটক! রাজ্যকে কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...