Saturday, June 27, 2026

নিয়োগে বিলম্ব নয়: ৩০ দিনের মধ্যে পুলিশ-মেডিক্যাল ভেরিফিকেশন সম্পন্ন করার নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও নিয়োগপত্র জারির প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা রুখতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের (Manoj Panth) জারি হওয়া নির্দেশিকায় বলা হয়েছে, কোনও প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হলে তাঁর পুলিশ ভেরিফিকেশন ও মেডিক্যাল পরীক্ষার প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ৩০ দিনের মধ্যেই সম্পন্ন করতে হবে।
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (West Bengal Public Service Commissions) বা অন্য কোনও নিয়োগকারী সংস্থার সুপারিশ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রার্থীদের দ্রুত ই-মেল, ওয়েবসাইট বা ডাকযোগে পরবর্তী ধাপের বিষয়ে জানিয়ে দিতে হবে । মেডিক্যাল ও পুলিশ ভেরিফিকেশন—দুই প্রক্রিয়াই ৩০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কোনও ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে ফিজিক্যাল ভেরিফিকেশনও এই সময়সীমার মধ্যেই সম্পন্ন করতে হবে।এই ভেরিফিকেশন শেষ হওয়ার পর প্রার্থীদের তাদের নির্দিষ্ট প্রশিক্ষণ অ্যাকাডেমি বা দফতরে রিপোর্ট করতে হবে। উদ্দেশ্য, তাঁদের দ্রুত সরকারি দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা।নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে, নির্ধারিত সময়সীমা না মানলে সংশ্লিষ্ট দফতরের কর্তাদের বিরুদ্ধে প্রয়োজনে সতর্কবার্তা এবং শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে। আরও পড়ুন : বাংলায় কথা বলে ভিনরাজ্যে ‘বেআইনি’ আটক! রাজ্যকে কড়া পদক্ষেপের নির্দেশ হাই কোর্টের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...