Wednesday, June 24, 2026

তালিবানি শাসনে বাল্যবিবাহের বাড়বাড়ন্ত, ৪৫ বছরের ব্যক্তির সঙ্গে ৬ বছরের শিশুর বিয়ে!

Date:

Share post:

আফগানিস্তান (Afghanistan) তালিবানদের দখলে যাওয়ার পর থেকেই সেদেশের মহিলাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। একাধিক নিষেধাজ্ঞার জেরে পিছিয়ে পড়েছে সে দেশের নারী সমাজ। আর এবার রেহাই পেল না ৬ বছরের শিশুকন্যাও। ৪৫ বছরের ব্যক্তির সঙ্গে বছর ছয়েকের নাবালিকার বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ফের একবার স্পষ্ট হল ২০২৫ সালে দাঁড়িয়েও আফগানভূমিতে তালিবানি শাসনে বাল্যবিবাহের বাড়বাড়ন্তের ছবি (Child marriage risining in Afghanistan)।

ঘটনা আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের (Helmand Province, Afghanistan)। সেখানকার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে জুন মাসের শেষের দিকে মারজাহ জেলায় ৬ বছরের শিশুকন্যাকে ৪৫ বছরের এক ব্যক্তির বিয়ে করেন। তাঁর আগের দুই স্ত্রী থাকা সত্ত্বেও তৃতীয়বার তিনি এক নাবালিকাকে বিয়ে করলেন। এই বিয়ের জন্য ওই শিশুর পরিবারকে টাকাও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। প্রাথমিকভাবে স্থানীয় তালিবান কর্তৃপক্ষ এই বিষয়ে কোনও মন্তব্য না করলেও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় (Social media) গোটা ব্যাপারটা জানাজানি হতেই লোক দেখানো পদক্ষেপ করেছে। তালিবান সরকারের তরফে বলা হয়েছে শিশুটির বয়স ৯ বছর না হওয়া পর্যন্ত ওই ব্যক্তি শিশুটির তার থাকতে পারবেন না। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকাল যখন মহিলারা জলে -স্থলে – অন্তরীক্ষে সর্বত্র নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন, সেখানে দাঁড়িয়ে শিশুকন্যাকে এভাবে বয়স্ক ব্যক্তির সঙ্গে আইনবিরুদ্ধভাবে বিয়ে দেওয়ার ঘটনা কীভাবে প্রগতিশীল সমাজে ঘটতে পারে? ২০২১ সালের আগে আফগানিস্তানের আইনে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স ১৬ এবং ছেলেদের জন্য ১৮ বছর নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তালিবান ক্ষমতা দখলের পর থেকে সব নাগরিক আইন বাতিল করেছে। মানবাধিকার গোষ্ঠীগুলি বারবার আন্তর্জাতিক পদক্ষেপের অনুরোধ জানিয়েছে। কিন্তু নির্লজ্জ তালিবানি স্বেচ্ছাচারিতা যে এতটুকু কমেনি তার প্রমাণ ফের মিলল।

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...