Thursday, April 2, 2026

আজ বিকেলে নবান্নে ওমর আবদুল্লার সঙ্গে একান্ত বৈঠক বাংলার মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

কাশ্মীরের পহেলগামে গত বাইশে এপ্রিল জঙ্গি হামলার (Pahelgam Attack) ঘটনার পরে এই প্রথম জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdullah) সঙ্গে মুখোমুখি বসতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ৪টে ৪৫-এর মধ্যে তাঁদের মধ্যে বৈঠক হওয়ার কথা।সূত্রের খবর, নবান্নে নির্ধারিত বৈঠকে কোনও প্রশাসনিক প্রতিনিধি উপস্থিত থাকবেন না। দুই মুখ্যমন্ত্রী একান্তে কিছু সময় কথা বলবেন। বাংলার তরফে এই বৈঠকেকে ‘সৌজন্যমূলক’ বলা হলেও, মনে করা হচ্ছে কাশ্মীরের সাম্প্রতিক হামলা, এনআইএ অভিযান, সীমান্ত নিরাপত্তা থেকে জাতীয় রাজনীতির বর্তমান সমীকরণ- একাধিক প্রসঙ্গ উঠে আসতে পারে আলোচনায়।

পহেলগামে জঙ্গি হামলা ও অপারেশন সিন্দুর-এর প্রেক্ষিতে দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ রাজনৈতিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ। ওমরের সঙ্গে বরাবরই সুসম্পর্ক বাংলার মুখ্যমন্ত্রীর। রাজনৈতিক মহলের মতে, পহেলগাম হামলার পরে দেশের নিরাপত্তা পরিস্থিতি ও কেন্দ্রীয় নীতির নানা দিক নিয়েই আলোচনা হতে পারে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। জম্মু-কাশ্মীরের শীর্ষ নেতার কলকাতা সফর ও রাজ্য সরকারের সঙ্গে বৈঠক একাধিক ইঙ্গিতবাহী বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। এরপর কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...